Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
সার্চ কমিটির নাম প্রকাশে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়নি: সুজন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2022, 07:00 pm
Last modified: 17 February, 2022, 08:02 pm

Related News

  • গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি ব্যবস্থা পুনরুদ্ধারই নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ: বদিউল আলম
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
  • ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: বদিউল আলম
  • সংস্কার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন হলেও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে: আলী রিয়াজ

সার্চ কমিটির নাম প্রকাশে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়নি: সুজন 

সুজনের বক্তারা আহ্বান জানিয়েছেন, সার্চ কমিটি যেন পরিপূর্ণ স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করে অভিজ্ঞ, সৎ, সাহসী ও সুনামের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করে।
টিবিএস রিপোর্ট
17 February, 2022, 07:00 pm
Last modified: 17 February, 2022, 08:02 pm
ছবি-ইউএনবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত নামের যে তালিকা সার্চ কমিটি প্রকাশ করেছে তাতে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হয়নি বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। 

বৃহস্পতিবার ভার্চুয়াল একটি সংবাদ সম্মেলনে নাগরিক সংগঠনটি দাবি করে, যাদের নাম প্রস্তাব করা হয়েছে তা প্রকাশ করলেও, কারা প্রস্তাব করেছে সেই তথ্য সার্চ কমিটি প্রকাশ করেনি। ফলে অসম্পূর্ণ তথ্য প্রকাশ করলে বা তথ্য গোপন করলে স্বচ্ছতা নিশ্চিত হয় না।

সুজনের বক্তারা আহ্বান জানিয়েছেন, সার্চ কমিটি যেন পরিপূর্ণ স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করে অভিজ্ঞ, সৎ, সাহসী ও সুনামের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করে।

মূল বক্তব্যে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আইন অনুযায়ী 'স্বচ্ছতা ও নিরপেক্ষতার' নীতি অনুসরণ করে সার্চ কমিটির যথাযথ কার্যপদ্ধতি নির্ধারণ করা আবশ্যক।

বদিউল আলম প্রথম বৈঠকে অংশ নেওয়া একজন সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, "গতবার সার্চ কমিটি যেভাবে কাজ করেছিল এবারও সেভাবে কার্যক্রম পরিচালনা করবে। আমাদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি করেছে। কারণ গত অনুসন্ধান কমিটির কাছে দাবি জানানো সত্ত্বেও কোনোরূপ স্বচ্ছতার চর্চা করেনি।" 

এছাড়াও ২০১৭ সালের অনুসন্ধান কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে কিনা সে ব্যাপারেও গুরুতর প্রশ্ন উঠেছে। তাই কমিটিকে পরিপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের জন্য কমিটির কার্যপদ্ধতি অবিলম্বে জনগণকে অবহিত করা প্রয়োজন বলে মনে করেন বদিউল আলম।

তিনি বলেন, অনুসন্ধান কমিটিকে শুধু নিরপেক্ষতা প্রদর্শন করলেই হবে না, কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে তাও জনগণের কাছে প্রতীয়মান হতে হবে। এছাড়া কী মানদণ্ডের ভিত্তিতে ও কী পদ্ধতিতে কমিটি তার বিবেচনাধীন ব্যক্তিদের সুনাম যাচাই করবেন তাও জনগণকে জানানো জরুরি।

তিনি মনে করেন, সৎ ও সুনামের অধিকারী লোক পেতে কমিটির উচিত প্রাথমিকভাবে প্রকাশিত ৩২২ জনের (সঠিক সংখ্যা ৩১৫ জন) নামের পাশাপাশি প্রস্তাবকারী ব্যক্তি, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নাম প্রকাশ করা। একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ও তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা, তাদের সম্পর্কে শুনানী করা এবং বিভিন্ন সূত্র থেকে তাদের সম্পর্কে তথ্য নেওয়া।

এছাড়া স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে কাজ সম্পন্ন হওয়ার পর কমিটির কাজের প্রক্রিয়াসহ একটি প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ করা উচিত, যোগ করেন তিনি। 

সুজনের নির্বাহী সদস্য ড. শাহদীন মালিক বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো দেশে যেন একটা ভালো নির্বাচন হয়। আর এর প্রথম ধাপ হল ভালো নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কমিটি যে পদক্ষেপ নিয়েছে তা আগের তুলনায় ভালো, কিন্তু শুধু নাম প্রকাশ না করে কোন দল কার নাম দিয়েছে সেটাও প্রকাশ করা উচিত। এতে করে নির্বাচন সম্পর্কে দলগুলোর দৃষ্টিভঙ্গি বোঝা যাবে। 

এদিকে প্রকাশিত তালিকায় নামের বানান ও পদবী ভুলের বিষয় টেনে নির্বাহী সদস্য রোবায়েত ফেরদৌস অনুসন্ধান কমিটির কাজের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন। 

Related Topics

টপ নিউজ

সার্চ কমিটি / সুশাসনের জন্য নাগরিক (সুজন)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি ব্যবস্থা পুনরুদ্ধারই নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ: বদিউল আলম
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
  • ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: বদিউল আলম
  • সংস্কার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন হলেও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে: আলী রিয়াজ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net