Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2026, 10:35 am
Last modified: 08 May, 2026, 10:38 am

Related News

  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন

নবনির্বাচিত সংসদ সদস্য ১০ জন ঋণগ্রহীতার মধ্যে কোটি টাকার অধিক ঋণ ও দায়-দেনা রয়েছে চার জনের (৪০ শতাংশ)।
টিবিএস রিপোর্ট
08 May, 2026, 10:35 am
Last modified: 08 May, 2026, 10:38 am
সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ছবি: সংগৃহীত

নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মতে, ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন নবনির্বাচিত সদস্যের মধ্যে ১০ জনের (২০ শতাংশ) ঋণ ও দায়-দেনা রয়েছে। অপরদিকে ৩৭ জন সংসদ সদস্য (৭৪ শতাংশ) ১ কোটি টাকার বেশি সম্পদের অধিকারী।

তবে এই হিসাবের মধ্যে এমপিদের উপর নির্ভরশীলদের সম্পদও রয়েছে।

জাতীয় প্রেসক্লাবে গতকাল (৭ মে) আয়োজিত "১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন" শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সুজনের প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঋণের তথ্য উপস্থাপন করে দিলীপ বলেন, নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ১০ জনের (২০ শতাংশ) ঋণ ও দায়-দেনা রয়েছে। এই ১০ জন ঋণগ্রহীতার মধ্যে কোটি টাকার অধিক ঋণ ও দায়-দেনা রয়েছে চার জনের (৪০ শতাংশ)। এই চারজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে নাম আসা শীর্ষ ১০ ঋণগ্রহীতা হলেন বিএনপির সেলিমা রহমান, হেলেন জেরিন খান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, শাকিলা ফারজানা, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম ও ফাহিমিদা হক এবং জামায়াতে ইসলামীর সাবিকুন নাহার মুন্নি ও মারদিয়া মমতাজ।

সুজন আরও জানিয়েছে, নির্ভরশীলদের আয়সহ ৫০ জন নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে শীর্ষ ১০ জন উপার্জনকারীর সবাই বিএনপি থেকে এসেছেন। তাদের মধ্যে ৪ জন ১ কোটি টাকার বেশি বার্ষিক আয়ের তথ্য দিয়েছেন।

শীর্ষ উপার্জনকারীদের মধ্যে রয়েছেন শামীমা আরা বেগম স্বপ্না, জহরত আদিব চৌধুরী, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, আন্না মিঞ্জ, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম, নিপুণ রায় চৌধুরী, বিথিকা বিনতে হোসাইন এবং সেলিমা রহমান।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১৩ জন বছরে পাঁচ লাখ টাকা বা তার কম আয় করেন, ১৯ জন পাঁচ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে আয় করেন, পাঁচ জন ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে এবং দুই জন ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে আয় করেন। সাতজন সংসদ সদস্য আয়ের তথ্য প্রকাশ করেননি।

সংবাদ সম্মেলনে সুজন সংরক্ষিত আসনের জন্য সরাসরি নির্বাচন ব্যবস্থা চালু করার প্রস্তাব দেয় এবং অভিযোগ করে যে অনেক প্রার্থী নির্বাচন কমিশনে অসম্পূর্ণ হলফনামা জমা দিয়েছেন। সুজন জানিয়েছে, অসম্পূর্ণ তথ্য দেওয়া একপ্রকার হলফনামায় তথ্য গোপন করা।

সংগঠনটি বলেছে, সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত, যাদের মধ্যে ৩০ জনের স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৪ জনের স্নাতক ডিগ্রি রয়েছে। তাদের মধ্যে দুইজন উচ্চ মাধ্যমিক, একজন মাধ্যমিক পাস করেছেন এবং দুইজন নিজেদের স্বশিক্ষিত হিসেবে পরিচয় দিয়েছেন, আর একজন শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সংসদ সদস্যদের মধ্যে ১৩ জন আইনজীবী, ১০ জন ব্যবসায়ী, চারজন শিক্ষক, একজন চাকরিজীবী এবং পাঁচজন গৃহিণী। বর্তমানে ছয় জনের বিরুদ্ধে মামলা চলছে এবং অতীতে ২১ জনের বিরুদ্ধে মামলা ছিল।

মনোনয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য তুলে ধরে দিলীপ বলেন, ঢাকা বিভাগ যেখানে ১৩টি জেলা রয়েছে সেখান থেকে সংরক্ষিত আসনের ১৯ জন সংসদ সদস্য মনোনীত হয়েছেন, যেখানে রংপুর বিভাগ ৮টি জেলা থাকা সত্ত্বেও মাত্র দুটি মনোনয়ন পেয়েছে। তিনি বলেন, সব জেলাকে সমানভাবে বিবেচনা করা হলে অন্তত ৫০টি জেলার প্রতিনিধিত্ব থাকতে পারত।

বদিউল আলম মজুমদার বলেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর সর্বোত্তম উপায় হবে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার মতো ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচন করা। তিনি হলফনামা সঠিকভাবে যাচাই করতে এবং প্রার্থীদের আয়কর রিটার্ন জমা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য নির্বাচন কমিশনের সমালোচনাও করেন।

Related Topics

টপ নিউজ

সংরক্ষিত নারী আসন / নবনির্বাচিত এমপি / ঋণ ও দায় দেনা / ২০ শতাংশ / ১০ জন / বিএনপি / সুজন / সুশাসনের জন্য নাগরিক (সুজন)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net