Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2026, 08:30 pm
Last modified: 07 May, 2026, 08:31 pm

Related News

  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  

বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে এক যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
07 May, 2026, 08:30 pm
Last modified: 07 May, 2026, 08:31 pm
ছবি: টিবিএস

বিএনপি আজ আওয়ামী লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

'যে স্বপ্ন নিয়ে বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, দলটি সেই স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে' বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে এক যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, সেই আদর্শ থেকে বিএনপি সরে এসেছে বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, 'যে কারণে মানুষ রক্ত দিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে।'

অনুষ্ঠানে দলে সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে এনসিপির এই নেতা বলেন, 'আপনারা এমন এক সময়ে এনসিপিতে যোগ দিয়েছেন, যখন দেশে রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। এই প্রতিকূল পরিবেশেও যারা আমাদের সঙ্গে কাজ করছেন, শ্রম দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।'

বিএনপির নেতাকর্মীদের হতাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'অনেক বিএনপি নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, দলটির জন্য জীবন-যৌবন, অর্থ ও শ্রম দিয়েছেন, কিন্তু আজ তারা হতাশ।'

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, 'বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনও বাংলাদেশের পক্ষে আছেন। তাদেরকে সংগঠিত করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মজলুম নেতাকর্মীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যারা এখনো আসতে পারেননি, তাদের কাছেও আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।'

আগামীতে এনসিপিতে বিএনপির আরও নেতাকর্মী যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজনীতিতে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'চট্টগ্রামে অসংখ্য নারী নেত্রী আন্দোলনে রাজপথে নেমেছিলেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় অনেকেই পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন। নারী নেতৃত্বকে আবার সক্রিয় করতে হবে।'

ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামের ঐতিহাসিক ও সাহসী ভূমিকার কথা স্মরণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'যখন আন্দোলন থেমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন চট্টগ্রাম থেকেই আন্দোলন নতুন করে সারা দেশে ছড়িয়ে পড়ে।'

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net