Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস
01 September, 2026, 04:35 pm
Last modified: 01 September, 2026, 04:53 pm

Related News

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
  • বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছি।’
বাসস
01 September, 2026, 04:35 pm
Last modified: 01 September, 2026, 04:53 pm
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে।

তিনি বলেন, 'বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।'

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।'

এ সময় তারেক রহমান বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি।'

তিনি আরও বলেন, 'আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছি।'

প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। আমাদের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা আশাবাদী এবং গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক।'

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'তার সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।'

আইপিইউ সেক্রেটারি জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। ইশতেহারে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রারও প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, এ ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।

আন্দা ফিলিপ আরো বলেন, আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

তিনি আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অংশ নিচ্ছেন। তার অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন আইপিইউ সেক্রেটারি।

সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ বলেন, তারা অত্যন্ত উদ্যমী ও আগ্রহী।

প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / তারেক রহমান / বিএনপি / বহুদলীয় গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
  • বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net