Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
রাজধানীতে ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে আটকে রেখে নির্যাতন

বাংলাদেশ

ইউএনবি
22 January, 2022, 02:10 pm
Last modified: 22 January, 2022, 02:26 pm

Related News

  • শিশুহত্যা: কাঁদছেন সন্তানহারা স্বজনরা, কিন্তু রাষ্ট্র নির্বিকার
  • ২০১৮ সালে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রাশেদ খাঁনের
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ

রাজধানীতে ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে আটকে রেখে নির্যাতন

পুলিশের কাছে অভিযোগে ভুক্তভোগীর দাবি, চারদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে একজন নারী ও একজন পুরুষের সাথে দেখা করেন তিনি। তারা তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ওই দুজনের বাড়িতে যাওয়ার পর তারা তাকে আটকে রাখেন এবং নির্যাতন করেন।
ইউএনবি
22 January, 2022, 02:10 pm
Last modified: 22 January, 2022, 02:26 pm
সাদ মুআ। ছবি: সংগৃহীত

যৌন নির্যাতনের শিকার হয়েছেন ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ। এ ঘটনায় শুক্রবার রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছেন তিনি। এছাড়াও ঘটনার বিবরণ পোস্ট করেছেন তার অফিশিয়াল ফেসবুক পেজে। 

পুলিশের কাছে অভিযোগে ভুক্তভোগীর দাবি, চারদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে একজন নারী ও একজন পুরুষের সাথে দেখা করেন তিনি। তারা তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ওই দুজনের বাড়িতে যাওয়ার পর তারা তাকে আটকে রাখেন এবং নির্যাতন করেন। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন এবং ব্যাগও ছিনিয়ে নেন তারা।            

সাদ মুআ তিনজন অপরাধীর মধ্যে দুজনের ছবি প্রকাশ করে লেখেন, 'তিনজনের এই হচ্ছে দুইজন, যারা আমাকে আটকে রেখে আমাকে টর্চার করে সব কিছু নিয়ে নেয়। মেয়েটার নাম সায়মা শিকদার নিরা, ছেলের নাম ইশতিয়াক ফুয়াদ। এই মেয়েটাকে তারা স্যার স্যার বলে ডাকছিলো। আর ওয়াকিটকি তে রাফাত বিন নুর স্যার এর সঙ্গে কথা বলছিলো আমাকে পাচার করে দেয়ার জন্য। পরে জানলাম, সে যেই রাফাত এর কথা বলছিলো, তিনি আর্মিতে চাকরি করেন; আর তিনি এখন মিশনে দেশের বাইরে আছেন। আর ছবির ছেলেটা এয়ারফোর্সে ছিলো এবং কোনো কারণবশত ওর চাকরি চলে যায়। ছেলেটি নর্থ সাউথে পড়ে আর মেয়েটি পরে ড্যাফোডিলে। অথচ ছেলেটা নিজেকে আর্মি ক্যাপ্টেন বলে পরিচয় দেয়, আর মেয়েটা নিজেকে পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেয়। কোথাও কোথাও বলে যে সে নর্থ সাউথে পড়ে। এছাড়া এদের পরিচিত লোকদের থেকে জানা যায়, ওদের বসুন্ধরাতে কয়েকটা বাসা ভাড়া নেয়া। সব জায়গাতে তারা স্বামী স্ত্রী পরিচয়ে মাঝে মাঝে থাকে। বসুন্ধরার বাইরেও নাকি তাদের বাসা আছে।'  

ভাটারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেছেন 'মামলাটি আজ হয়েছে। ঘটনার সম্পৃক্ততা কতটুকু তা তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণ হলে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'

উল্লেখ্য, সাদ মুআ বিউটি ব্লগার হিসেবে পরিচিত। মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত তিনি। 

Related Topics

টপ নিউজ

সাদ মুআ / ট্রান্সজেন্ডার / নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • শিশুহত্যা: কাঁদছেন সন্তানহারা স্বজনরা, কিন্তু রাষ্ট্র নির্বিকার
  • ২০১৮ সালে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রাশেদ খাঁনের
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net