Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
২০১৮ সালে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রাশেদ খাঁনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2026, 06:45 pm
Last modified: 16 September, 2026, 06:56 pm

Related News

  • 'হাসিনা দেশে ফিরলে এই পুলিশ কিছুই করতে পারবে না' বলা ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার, ৫১ মামলা দায়ের
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?

২০১৮ সালে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রাশেদ খাঁনের

তিনি জানান, সেই সময় তার হাত বেঁধে, চোখ বেঁধে, এমনকি মুখ গামছা দিয়ে বেঁধে—যাতে করে তিনি কথা বলতে না পারেন—প্রায় ৩০ মিনিট সাইবার ক্রাইম ইউনিটের মধ্যে তাকে নির্যাতন করা হয়।
টিবিএস রিপোর্ট
16 September, 2026, 06:45 pm
Last modified: 16 September, 2026, 06:56 pm
ছবি: সংগৃহীত

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের মাধ্যমে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি জানান, সেই সময় তার হাত বেঁধে, চোখ বেঁধে, এমনকি মুখ গামছা দিয়ে বেঁধে—যাতে করে তিনি কথা বলতে না পারেন—প্রায় ৩০ মিনিট সাইবার ক্রাইম ইউনিটের মধ্যে তাকে নির্যাতন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ২০১৮ সালে কোটা আন্দোলনের সময় নির্যাতনের অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খাঁন। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল এ অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে এসেছিলেন রাশেদ খাঁন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে তার কক্ষে রাশেদ খাঁনের ওপর নির্যাতন চালান ইশতিয়াক আহমেদ। পুলিশের এই কর্মকর্তাকে ২০২৫ সালের এপ্রিলে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার রাশেদ খাঁন বলেন, 'আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করেছিলাম। পরবর্তীতে সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে, সেটি জানার জন্যই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং এ বিষয়ে বিস্তারিত জেনেছি।'

অভিযোগের বিষয়ে রাশেদ খাঁন বলেন, 'আমি যার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, তিনি এডিসি ইশতিয়াক আহমেদ। ২০১৮ সালের ১ জুলাই কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছিলাম। সেই সময় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। আমার নামে যে মামলা হয়েছিল, সেটি আমি জানতাম না।'

তিনি বলেন, '১ জুলাই আমাকে ভাষানটেক থেকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমাকে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার সঙ্গে সঙ্গে এডিসি ইশতিয়াক আহমেদ... এই এডিসি ইশতিয়াক আহমেদের মাধ্যমে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে আমি নির্যাতনের শিকার হয়েছিলাম। সেই সময় আমার হাত বেঁধে, চোখ বেঁধে, এমনকি মুখ গামছা দিয়ে বেঁধে—যাতে করে আমি কথা বলতে না পারি—আমাকে প্রায় ৩০ মিনিট সাইবার ক্রাইম ইউনিটের মধ্যে নির্যাতন করা হয়।'

তিনি বলেন, 'আমি যার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছি, আমি এই ঘটনার ন্যায়বিচারের জন্যই মূলত আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি। আমাদের চিফ প্রসিকিউটর আমাকে অবহিত করেছেন যে, এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, অন্যান্য যারা ভুক্তভোগী রয়েছেন, তাদের মতো আমিও এই ঘটনার ন্যায়বিচার পাব, ইনশাআল্লাহ।'

রাশেদ খাঁন আরও বলেন, 'শেখ হাসিনাকে কটূক্তির মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। আমাকে ১৫ দিন রিমান্ডে রেখে যে অমানবিক নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতন এবং পরবর্তীতে জেলে আমাদের যে কষ্ট দেওয়া হয়েছে—এডিসি ইশতিয়াক আহমেদ শেখ হাসিনার নির্দেশনা ছাড়া এই কাজ করতে পারেন না।'

তিনি অভিযোগ করেন, সরাসরি শেখ হাসিনার নির্দেশনায় তিনি ডিএমপির মধ্যে, পুলিশের এরকম একটি প্রতিষ্ঠানের মধ্যে টর্চার সেল গঠন করেছিলেন। তার নিজের অফিসকেই তিনি টর্চার সেল বানিয়েছিলেন।

এডিসি ইশতিয়াক আহমেদের পরিচয় প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, 'এই এডিসি ইশতিয়াক আহমেদ কার সন্তান? আপনারা জানেন, বিচারপতি আবু আহমেদ জমাদার—একজন বিতর্কিত বিচারপতি, যিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির কথিত মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা পরিচালনা করেছিলেন এবং অনেক বিতর্কিত কথাবার্তা বলেছিলেন।'

তিনি আরও বলেন, 'অর্থাৎ সরাসরি শেখ হাসিনার খুব নিকটস্থ ব্যক্তি ছিলেন এই বিতর্কিত বিচারপতি আবু আহমেদ জমাদার, যাকে শেখ হাসিনা এই ট্রাইব্যুনালেরই বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তার ছেলে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা যারা নেতৃত্ব দিয়েছি এবং ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমাদের সেই সব যোদ্ধাকে অমানবিকভাবে নির্যাতন করেছে।'

পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'আমরা ইনভেস্টিগেশন করেছি। আজকেও তিনি (রাশেদ খাঁন) সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন, মামলার খোঁজখবর নিতে এসেছিলেন। আমরা তাকে বিস্তারিত অবহিত করেছি। আমরা তাকে আশ্বস্ত করেছি যে, আমাদের এখানে তদন্ত সাপেক্ষে যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।'

Related Topics

টপ নিউজ

রাশেদ খান / ডিএমপি / সাইবার ক্রাইম ইউনিট / নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

Related News

  • 'হাসিনা দেশে ফিরলে এই পুলিশ কিছুই করতে পারবে না' বলা ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার, ৫১ মামলা দায়ের
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?

Most Read

1
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net