Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2026, 07:35 pm
Last modified: 10 June, 2026, 09:50 pm

Related News

  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • শিশুহত্যা: কাঁদছেন সন্তানহারা স্বজনরা, কিন্তু রাষ্ট্র নির্বিকার
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ

নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সেবার পরিধি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সহায়তা নিশ্চিত করতে সারা দেশে কুইক রেসপন্স টিম (কিউআরটি) কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
10 June, 2026, 07:35 pm
Last modified: 10 June, 2026, 09:50 pm
আজ জাতীয় সংসদে কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশের সব সরকারি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

একইসঙ্গে নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সেবার পরিধি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সহায়তা নিশ্চিত করতে সারা দেশে কুইক রেসপন্স টিম (কিউআরটি) কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

আজ বুধবার (১০ জুন) সংসদে সরকারি দলের (সংরক্ষিত নারী আসন-১১) সদস্য নিপুন রায় চৌধুরীর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী বলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রথম চালু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে। শুরুতে দেশের ৮টি পুরনো মেডিকেল কলেজে এ কার্যক্রম চালু করা হয়। পরে আরও ছয়টি নতুন মেডিকেল কলেজে সম্প্রসারণের মাধ্যমে মোট ১৪টি ওসিসি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে ১৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, ওসিসিগুলোতে নির্যাতনের শিকার ব্যক্তিদের চিকিৎসা, আইনি সহায়তা, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা এবং পুনর্বাসনসহ সমন্বিত সেবা প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে ২২ জন প্রশিক্ষিত জনবল থাকার কথা, যার মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ কর্মকর্তা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আইন কর্মকর্তা ও অন্যান্য সহায়ক কর্মী রয়েছেন।

মন্ত্রী জানান, এ পর্যন্ত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে ৮১ হাজার ৯২৮ জনকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন রয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের প্রতিটিতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেবার আওতা ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ডা. জাহিদ হোসেন আরও জানান, বর্তমানে দেশে ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি জেলা সদর এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হয়েছে। ভবিষ্যতে দেশের ৬৪টি জেলা এবং পর্যায়ক্রমে সব উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের ধারণাকে আরও কার্যকর করতে বর্তমানে এর নতুন নামকরণ করা হয়েছে 'কুইক রেসপন্স টিম (কিউআরটি)'। কোনো সহিংসতার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানো, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

এ সময় সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী নারী ও শিশু নির্যাতনের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন, বেশিরভাগ ভুক্তভোগী সামাজিক ভয় ও চাপে নির্যাতনের ঘটনা প্রকাশ করেন না। তিনি ১০৯ জাতীয় হেল্পলাইন, ৯৯৯ এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে জনগণের সীমিত সচেতনতার বিষয়টিও তুলে ধরেন।

জবাবে মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি জাতীয় গণসচেতনতা আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিশোর-কিশোরী ক্লাব, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, শুধু একটি মন্ত্রণালয়ের পক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব নয়। এজন্য সরকারি-বেসরকারি সব অংশীজন এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, জাতীয় হেল্পলাইন ১০৯-এর কার্যক্রম সচল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীদের বেতন-ভাতা সংক্রান্ত সমস্যার সমাধানেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সেবার পরিধি বৃদ্ধি, কুইক রেসপন্স টিমের সম্প্রসারণ এবং ব্যাপক জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ

কুইক রেসপন্স টিম / মন্ত্রী / অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন / নারী / শিশু / নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • শিশুহত্যা: কাঁদছেন সন্তানহারা স্বজনরা, কিন্তু রাষ্ট্র নির্বিকার
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net