Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
জমি না থাকায় চাকরি হবে না, এটাতো হতে পারে না: হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2021, 09:20 am
Last modified: 15 December, 2021, 02:13 pm

Related News

  • রামিসা হত্যা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

জমি না থাকায় চাকরি হবে না, এটাতো হতে পারে না: হাইকোর্ট

আদালত বলেন, “পরীক্ষায় প্রথম হয়েছে, এতে তো তাকে আরও উৎসাহ দেওয়া উচিত। প্রতিবছর প্রায় ২ হাজার মানুষ নদীভাঙনের শিকার হয়। তারা কি চাকরি পাবে না! ”
টিবিএস রিপোর্ট
15 December, 2021, 09:20 am
Last modified: 15 December, 2021, 02:13 pm

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় শীর্ষে থেকেও জেলায় জমি না থাকায় খুলনার মিম আক্তার পুলিশে চাকরি না পাওয়া নিয়ে হাইকোর্ট বলেছেন, 'জমি না থাকায় চাকরি হবে না, এটাতো হতে পারে না।'

একইসাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় প্রথম হওয়ার পরেও জমি না থাকায় চাকরি না হওয়া মিম আক্তারের বিষয়ে খোঁজ-খবর নিয়ে চেয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে আজকের মধ্যে (১৫ ডিসেম্বর) আদালতকে মিমের বিষয়ে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মিমের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

পরে চঞ্চল কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, "জমি না থাকায় চাকরি হয়নি খুলনার মিমের- এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উচ্চ আদালতের নজরে আনি। আদালত বিষয়টি দেখে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে খোঁজ নিয়ে আগামীকালের (বুধবার) মধ্যে জানাতে বলেছেন।"

এ সময় আদালত বলেন, "জমি না থাকায় চাকরি হবে না, এটাতো হতে পারে না। পরীক্ষায় প্রথম হয়েছে এতে তো তাকে আরও উৎসাহ দেওয়া উচিত। প্রতিবছর প্রায় ২ হাজার মানুষ নদীভাঙনের শিকার হয়। তারা কি চাকরি পাবে না!" 

এদিকে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, পুলিশের প্রতিবেদনে 'ভূমিহীন' মিম আক্তারের চাকরি হওয়া নিয়ে জটিলতার অবসান ঘটছে এবার। তার পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে ঘর ও জমি দেওয়ার উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন।

একই ঘটনার শিকার বরিশালের হিজলা উপজেলার আসপিয়া ইসলাম। পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে তাকে 'ভূমিহীন' উল্লেখ করা হয়। পরে তাকে জানানো হয় ' জমি না থাকায়, চাকরি হচ্ছে না'।

বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হলে তার পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে ঘর ও জমি দেওয়ার উদ্যোগ নেয় বরিশাল জেলা প্রশাসন।

এর আগে আইন বিশেষজ্ঞরাও বলেছেন, নিজেদের জমি না থাকায় বরিশালের আসপিয়া ইসলাম ও খুলনার মিম আক্তারকে পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ না দিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সংবিধান ও আইনের সাথে সাংঘর্ষিক।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যক্তি বা পরিবারের ভূ-সম্পত্তি থাকার কোনও বাধ্যবাধকতা নেই। এমনকি বাধ্যবাধকতা নেই স্থায়ী ঠিকানারও। কেবল বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ প্রজাতন্ত্রে নিয়োগ লাভের অধিকারী হবেন।

এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা-২০১৮ অনুযায়ী, দেশের কোনো নাগরিক কোনো জেলায় তিনবছর বসবাস করলেই তিনি সেই জেলার স্থায়ী নাগরিক বলে গণ্য হবেন।
 
Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / ভূমিহীন / পুলিশে চাকরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • রামিসা হত্যা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net