Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
শরীয়তপুরে গণপিটুনিতে ডাকাত দলের ২ সদস্য নিহত, আহত ৬

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান মনির
01 March, 2025, 02:25 pm
Last modified: 01 March, 2025, 02:46 pm

Related News

  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১
  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

শরীয়তপুরে গণপিটুনিতে ডাকাত দলের ২ সদস্য নিহত, আহত ৬

ডাকাতির কাজে ব্যবহার করা একটি স্পিডবোট ও ২টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।
কাজী মনিরুজ্জামান মনির
01 March, 2025, 02:25 pm
Last modified: 01 March, 2025, 02:46 pm
ছবি: ইউএনবি

শরীয়তপুরে গত রাতে (২৮ ফেব্রুয়ারি) বিক্ষুব্ধ স্থানীয়দের গণপিটুনিতে দুই সন্দেহভাজন ডাকাত নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ডাকাতি করতে গিয়ে পালানোর সময় স্থানীয় জনতার রোষানলে পড়ে এবং গণপিটুনির শিকার হয়ে তাদের মৃত্যু হয়েছে। রাত ১টার সময় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এছাড়া, আহত ৬ ডাকাত সদস্য ও ডাকাতের ছোড়া গুলিতে আহত ৩ জন স্থানীয়কে মাদারীপুর, শরীয়তপুর সদর হাসপাতালে ও ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে বালু পরিবহনের নৌযান বাল্কহেডে ডাকাতি করতে আসে ১০-১২ জনের একটি দল। তখন ওই এলাকার নৌযানের শ্রমিকরা ও স্থানীয় জনতা ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা গুলি ও ককটেল বোমা ছুড়ে স্পিডবোটে করে কীর্তিনাশা নদী দিয়ে পালাতে থাকেন। এতে শরীয়তপুরের দাদপুর এলাকা হতে ডোমসার তেতুলিয়া পর্যন্ত কীর্তিনাশা নদীর দুই তীরে ও নদীতে নেমে স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করতে থাকেন। 

এক পর্যায়ে ডোমসার তেতুলিয়া এলাকায় নদীতে স্পিডবোট ফেলে একটি ইটভাটায় পালায় ডাকাত দলের সদস্যরা। স্থানীয় জনতা ওই ইটভাটা ঘেরাও করে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ডাকাতদলের ২ সদস্যের মৃত্যু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সরিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করেন। রাত ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডাকাতির কাজে ব্যবহার করা একটি স্পিডবোট ও ২টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। নিহত ডাকাত দলের ওই দুই সদস্যের মৃতদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মিতু আক্তার বলেন, "রাত সাড়ে ১০টার দিকে ডাকাতদের গুলিতে আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আহত স্থানীয় আরো একজনের অবস্থা সংকটাপন্ন হলে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেওয়া হয়।"

তিনি আরও বলেন, "এরপর রাত ১টার আহত ডাকাত সদস্যদের ৭ ব্যক্তিকে আনা হয়েছে। এদের মধ্যে দুইজন ক্লিনিক্যালি মৃত পাওয়া যায়।  আর আহত ৫ জন ডাকাত সদস্যকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়। সকাল সাড়ে দশটার দিকে ডাকাত সন্দেহে আরো একজনকে গণপিটুনির ঘটনায় পুলিশ হাসপাতালে ভর্তি করে।"
 

Related Topics

টপ নিউজ

ডাকাত / গণপিটুনি / ডাকাত দল / শরীয়তপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১
  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net