Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
থামতে বলার পর পুলিশকে ১ কিলোমিটার টেনে নিয়ে গেলেন অটোরিকশা চালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2025, 10:55 pm
Last modified: 21 February, 2025, 09:57 am

Related News

  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের

থামতে বলার পর পুলিশকে ১ কিলোমিটার টেনে নিয়ে গেলেন অটোরিকশা চালক

অটোরিকশার এক যাত্রীর ধারণ করা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, কনস্টেবল কমল দাস অটোরিকশার এক পাশে ঝুলছেন। তিনি ডানপাশ ধরে রাখার চেষ্টা করছেন, আর চালক দ্রুত গতিতে ব্যস্ত সড়কে যানটি চালিয়ে যাচ্ছেন।
টিবিএস রিপোর্ট
19 February, 2025, 10:55 pm
Last modified: 21 February, 2025, 09:57 am
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার বুধবার (১৯ ফেব্রুয়ারি) একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়ার পর এক পুলিশ কনস্টেবলকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় চালক।

অটোরিকশাচালক জনি আহমেদ (২৪) ভালুকা উপজেলার হাবির বাড়ি গ্রামের বাসিন্দা মো. আহমদ আলীর ছেলে। তাকে আটক করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার এ কে এম আখতারুজ্জামান বসুনিয়া।

ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম কমল দাস। তিনি মাওনা হাইওয়ে থানার কনস্টেবল।

অটোরিকশার এক যাত্রীর ধারণ করা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, কনস্টেবল কমল দাস অটোরিকশার এক পাশে ঝুলছেন। তিনি ডানপাশ ধরে রাখার চেষ্টা করছেন, আর চালক দ্রুত গতিতে ব্যস্ত সড়কে যানটি চালিয়ে যাচ্ছেন।

অটোরিকশার কয়েকজন যাত্রী চালককে বারবার থামতে বললেও তিনি কর্ণপাত করেননি।

'ভাই, থামান। মানুষটা মারা যাবে। দয়া করে গাড়ি থামান,' যাত্রীদের এমন অনুরোধ শোনা যায় ভিডিওতে।

প্রায় এক কিলোমিটার যাওয়ার পর চালক অবশেষে গাড়ি থামান। তখন যাত্রীরা ও কনস্টেবল কমল দাস তাকে আটক করেন।

এ বিষয়ে কমল দাস বলেন, 'ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ  (বুধবার) শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অভিযান চলছিল। এসময় মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। আমি সেটি থামানোর জন্য সিগন্যাল দিই।'

তিনি আরো বলেন, 'সিগন্যাল দেখে অটোরিকশাটি থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালক দ্রুত গতিতে চালাতে শুরু করে। এসময় আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি। কিন্তু চালক অটোরিকশার গতি আরও বাড়িয়ে দেন। এরপর আমি প্রাণ বাঁচাতে অটোরিকশায় ঝুলে থাকি। চালককে অনুরোধ করলে তিনি গতি আরও বাড়িয়ে আমাকে ফেলে দিতে চেষ্টা করেন। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যাওয়া হয়।'

কমল দাস বলেন, এ সময় রিকশায় থাকা অন্য যাত্রীরা তাকে অনুরোধ করলেও তিনি অটোরিকশা থামাননি।

তিনি বলেন, 'তার (অটোরিকশা চালক) উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে আটক করতে সক্ষম হই। সম্ভবত এ সময় অটোরিকশার এক যাত্রী মোবাইল ফোনে ভিডিওটা ধারণ করেছেন।'

গাজীপুরের পুলিশ সুপার বসুনিয়া জানান, অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, 'অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
 
Related Topics

টপ নিউজ

অটোরিকশা / গাজীপুর / পুলিশ / চালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net