Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
খেলাপি ঋণের দায়: ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিনের বাসভবন ক্রোকের আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
10 February, 2025, 09:55 pm
Last modified: 10 February, 2025, 09:59 pm

Related News

  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

খেলাপি ঋণের দায়: ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিনের বাসভবন ক্রোকের আদেশ

ঋণের বিপরীতে মো. এম কামাল উদ্দিন চৌধুরীর ৯৮ শতক জমিসহ একটি বাড়ি বন্ধক রয়েছে। মামলা দায়েরের ৮ বছরের মধ্যেও ঋণের টাকা শোধ না করায়— বিবাদীর বাড়ি ক্রোকের এই নির্দেশ দেন আদালত। 
টিবিএস রিপোর্ট  
10 February, 2025, 09:55 pm
Last modified: 10 February, 2025, 09:59 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

খেলাপি ঋণের দায়ে রপ্তানি পোশাক খাতের ব্যবসায়ী ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান মো. এম কামাল উদ্দিন চৌধুরীর বাসভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ৬৯ কোটি টাকা পাওনার বিপরীতে বেসিক ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আজ সোমবার এই আদেশ দেন।  

বিষয়টি নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ৬৯ কোটি ৫৫ লাখ টাকা খেলাপি ঋণের দাবিতে ২০১৮ সালে অর্থঋণ মামলা দায়ের করে বেসিক ব্যাংক জুবলি রোড শাখা। মামলায় এম আর এফ ট্রেড হাউজের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুরাদ ইব্রাহিম, চেয়ারম্যান মো. এম কামাল উদ্দিন চৌধুরী, পরিচালক কানিজ ফারজানা রাশেদ ও মুরশেদ মুরাদ ইব্রাহিমকে বিবাদী করা হয়েছে। 

আদালত ও পাওনাদার ব্যাংকের তথ্যমতে, ২০১০ বেসিক ব্যাংক জুবলি রোড থেকে পণ্য আমদানির নামে ঋণ সুবিধা নেয় এম আর এফ ট্রেড হাউজ লিমিটেড। এলএটিআর সুবিধায় নেয়া এই ঋণ শোধ করেনি ২০১৮ সাল পর্য়ন্ত। পরবর্তীতে ২০১৮ সালে ঋণের টাকা আদায়ে খেলাপি মামলা দায়ের করে ব্যাংক। ঋণের বিপরীতে মো. এম কামাল উদ্দিন চৌধুরীর ৯৮ শতক জমিসহ একটি বাড়ি বন্ধক রয়েছে। মামলা দায়েরের ৮ বছরের মধ্যেও ঋণের টাকা শোধ না করায়— বিবাদীর বাড়ি ক্রোকের এই নির্দেশ দেন আদালত। 

নাম প্রকাশ না করার শর্তে বেসিক ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঋণটির সুবিধাভোগী মূলত ক্রিস্টাল গ্রুপের কর্ণধার এবং এম আর এফ ট্রেড হাউজের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুরাদ ইব্রাহিম। যিনি ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান মো. এম কামাল উদ্দিন চৌধুরীর জামাতা। মূলত জামাতাকে ব্যাংক ঋণ সুবিধা পাইয়ে দিতে এম আর এফ ট্রেড হাউজের চেয়ারম্যান হন কামাল উদ্দিন। জামাতা ঋণ শোধ না করায় বিপাকে পড়েছেন ক্লিফটন গ্রুপের এই কর্ণধার।
 
এই বিষয়ে জানতে ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান মো. এম কামাল উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।  

উল্লেখ্য, চট্টগ্রামে তৈরি পোশাক ও ফিশিংসহ বিভিন্ন খাতে ব্যবসা করে আসা ক্রিস্টাল গ্রুপের ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। এই ঋণ শোধ না করে গ্রুপটির কর্ণধার মোরশেদ মুরাদ ইব্রাহিমের স্ত্রী মাহজাবীন মোরশেদ লন্ডনে, রাশেদ মুরাদ ইব্রাহিমের স্ত্রী কানিজ ফারজানা কানাডায় এবং ফয়সাল মুরাদ ইব্রাহিম তাঁর স্ত্রী হুমাইরা করিম তুরস্কে পাড়ি দিয়েছেন— এমন তথ্য রয়েছে ব্যাংক ও আদালতের কাছে।

তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে আদালতের।

ক্রিস্টাল গ্রুপের মোর্শেদ মুরাদ ইব্রাহিম জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান। পদ্মা ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন— মোর্শেদ মুরাদ ইব্রাহিম ও তার পরিবারের সদস্য। অভিযোগ রয়েছে, ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে সহজে এই ঋণ সুবিধা নেয় পরিবারটি। কিন্তু, ঋণের এই টাকা ব্যবসায় না খাটিয়ে সিংহভাগই ভোগ-বিলাসে ব্যবহার করা হয়েছে। ২০০৯ সালে মোর্শেদ মুরাদের স্ত্রী সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদ সদস্য মনোনিত হন। 

 

 

Related Topics

টপ নিউজ

খেলাপি ঋণ / অর্থঋণ আদালত / ক্রোক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net