Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
06 February, 2026, 09:30 am
Last modified: 06 February, 2026, 09:30 am

Related News

  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা

শাখাওয়াত প্রিন্স
06 February, 2026, 09:30 am
Last modified: 06 February, 2026, 09:30 am

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অন্যতম বড় সমস্যা খেলাপি ঋণ। গত বছর এ খাতের ব্যাংকগুলো খেলাপি ঋণ কমাতে জোরালো উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৫ সালে অগ্রণী ব্যাংক তাদের খেলাপি ঋণ কমিয়েছে ৩ হাজার ৫৮৪ কোটি টাকা। 

এতে ব্যাংকটির  প্রায় ৫ শতাংশ খেলাপি ঋণ কমেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ২০২৪ সালের শেষে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ২ কোটি টাকা বা মোট ঋণের ৪০.৪৯ শতাংশ। ২০২৫ সাল শেষে তা কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬১৬ কোটি টাকা বা মোট ঋণের ৩৫.৫২ শতাংশ। 

আনোয়ারুল ইসলাম বলেন, 'আমি এমডি হিসেবে যোগদানের পর খেলাপি ঋণ কমাতে নানা উদ্যোগ নিয়েছি। এসব উদ্যোগের সুফলও পাওয়া গেছে। তবে আরও খেলাপি ঋণ কমাতে হবে। 

'২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।' 

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে অগ্রণী ব্যাংকের আমানত ছিল ৯৯ হাজার ২৩২ কোটি টাকা। ২০২৫ সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৬৪ কোটি টাকা। এক বছরে আমানত বেড়েছে ১৩ হাজার ৮৩২ কোটি টাকা। 

একই সময়ে ব্যাংকটির মোট ঋণ ১ হাজার ৫৩৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৭৩ কোটি টাকা।

অগ্রণী ব্যাংকের ইতিহাসে গত বছর সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জিত হয়েছে। মূলত খেলাপি ঋণ থেকে আদায় বৃদ্ধির কারণেই পরিচালন মুনাফা বেড়েছে।  

গত বছর ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৫০২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৯৯১ কোটি টাকা বেশি। ২০২৪ সালে পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৫১১ কোটি টাকা। 

গত বছর খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে ১০ হাজার ২৩৪ কোটি টাকা। ২০২৪ সালে খেলাপি ঋণ থেকে আদায় হয়েছিল ১ হাজার ৭২৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ আদায় বেড়েছে ৮ হাজার ৫০৮ কোটি টাকা।

ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছর তারা খেলাপি থেকে ১ হাজার ৯ কোটি টাকা নগদ আদায় করেছেন। পুনঃতফসিলের মাধ্যমে আদায় হয়েছে ৮ হাজার ৩৬৮ কোটি টাকা ও অবলোপন থেকে ৯৩৬ কোটি টাকা। 

'এ বছর সব মিলিয়ে আমরা ১২ হাজার ২০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করি আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব,' বলেন আনোয়ারুল।

অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহও অনেকটা বেড়েছে। ২০২৫ সালে ব্যাংকটি রেমিট্যান্স সংগ্রহ করেছে ৩৩ হাজার ৯৬১ কোটি টাকা, যা তার আগের বছরের তুলনায় ১২ হাজার ৯২৮ কোটি টাকা বেশি। ২০২৪ সালে এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ২১ হাজার ৩৩ কোটি টাকা। 

এছাড়া ২০২৫ সালে অগ্রণী ব্যাংকের মাধ্যমে আমদানি হয়েছে ৫৪ হাজার ৩৬৭ কোটি টাকা—যা ২০২৪ সালের তুলনায় ৩ হাজার ৭৭৯ কোটি টাকা বেশি। ২০২৪ সালে এ ব্যাংকের মাধ্যমে আমদানি হয়েছিল ৫০ হাজার ৫৮৮ কোটি টাকা। 

রেমিট্যান্স ও আমদানি বাড়লেও গত বছর অগ্রণী ব্যাংকের মাধ্যমে রপ্তানি কমেছে। ২০২৫ সালে এ ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় এসেছে ১৩ হাজার ২৫২ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ৮৬২ কোটি টাকা কম।

Related Topics

টপ নিউজ

অগ্রণী ব্যাংক / খেলাপি ঋণ আদায় / খেলাপি ঋণ / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net