Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
পুলিশের লাঠিচার্জে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লংমার্চ ছত্রভঙ্গ, আহত ১১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2025, 02:25 pm
Last modified: 09 February, 2025, 07:07 pm

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
  • পুলিশের সঙ্গে সংঘর্ষ: শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, যান চলাচল স্থবির
  • ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
  • ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

পুলিশের লাঠিচার্জে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লংমার্চ ছত্রভঙ্গ, আহত ১১

গত কয়েক সপ্তাহ ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন ম্যাটস শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
09 February, 2025, 02:25 pm
Last modified: 09 February, 2025, 07:07 pm
ছবি: সংগৃহীত

চার দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের উদ্দেশে রওনা হলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিকেল ৫টার দিকে আহত শিক্ষার্থীদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ম্যাটস শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হতে থাকেন। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। ওই সময় শিক্ষার্থীদের তিনি বলেন, দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগের ব্যাপারে আগামীকাল বা পরশু (সোম-মঙ্গলবার) সার্কুলার দেওয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। আর শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি ইতোমধ্যে প্রক্রিয়াধীন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ছবি: টিবিএস

বিকেলে শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। বিকেল ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবির সঙ্গে মন্ত্রণালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। এর মধ্যেই শাহবাগে সড়কে অবস্থানরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। 

পথে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা সড়কের একপাশে পুলিশের ব্যারিকেড দেখে অপর পাশে চলে যান। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ জোনের সহকারী কমিশনার (ট্র্যাফিক) মেহেদী শাকিল আজ দুপুরে বলেন, ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগ-টিএসসি সড়ক অবরোধ করায় আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। চৌরাস্তা এলাকায় ধীরগতিতে গাড়ি চলাচল করছে। 

গত কয়েক সপ্তাহ ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন ম্যাটস শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

শাহবাগ অবরোধ / ম্যাটস / চার দফা দাবি / শাহবাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
  • পুলিশের সঙ্গে সংঘর্ষ: শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, যান চলাচল স্থবির
  • ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
  • ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net