Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে সরকারের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
08 February, 2025, 07:20 pm
Last modified: 08 February, 2025, 10:00 pm

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে সরকারের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস

‘আজকের পর থেকে যদি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো ক্যাডার আমাদের সহযোদ্ধাদের হুমকি দেয়, তাহলে তার চরম পরিণতি হবে।’
এম. আসাদুজ্জামান সাদ
08 February, 2025, 07:20 pm
Last modified: 08 February, 2025, 10:00 pm
ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, 'অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ যদি আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করে, তাহলে আমাদেরকেও তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।'

'রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্রজনতা বাংলাদেশকে মুক্ত করেছে। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অথচ এখনো গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের হুমকি দিচ্ছে,' বলেন তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে আয়োজিত বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারচিস আলম বলেন, 'শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত খুনি মোজাম্মেল, রাসেল ও জাহাঙ্গীরসহ আওয়ামী দোসর ও সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।'

তিনি বলেন, আমরা দেখেছি, গ্রেপ্তার করা হলেও কিছুদিন পর আদালতের বিচারকেরা তাদের জামিন দিয়ে দেন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন জেলার বিচারকদের মধ্যে যারা এ ধরনের কাজ করছেন, তাদের অপসারণ করতে হবে।

সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আজকের পর থেকে যদি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো ক্যাডার আমাদের সহযোদ্ধাদের হুমকি দেয়, তাহলে তার চরম পরিণতি হবে। প্রশাসনের সঙ্গে বৈঠকে বলেছি, এই গ্রেপ্তার খেলা বন্ধ করতে হবে এবং অপরাধীদের ধরতে নতুন অভিযান চালাতে হবে।'

তিনি বলেন, 'আমরা প্রশাসনকে বলেছি, এই ক্লিন বাংলাদেশ অপারেশন [অপারেশন ডেভিল হান্ট] দুই-এক দিনের অভিযানের মতো হলে চলবে না। আমরা চাই, সন্ত্রাসীদের স্থায়ীভাবে নির্মূল করা হোক। গাজীপুর থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের কোথাও যদি আমাদের কোনো সহযোদ্ধার ওপর হামলা হয়, তাহলে সারা দেশ আবারও জেগে উঠবে।'

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছে। 

সারজিস আলম বলেন, 'আমরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমরা নজর রাখব, যদি সব অপরাধী গ্রেপ্তার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হবো।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বলেন, গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা তা বন্ধ করতে গিয়ে হামলার শিকার হন। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সারজিস আলম / গাজীপুর / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net