Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2026, 09:45 pm
Last modified: 06 April, 2026, 09:53 pm

Related News

  • পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন মন্ত্রিসভায়
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে, টিআইবির উদ্বেগ

আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

সোমবার (৬ এপ্রিল) আইনমন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের ওই ৬টি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল আকারে সংসদে উত্থাপন করেন। এছাড়া একটি অধ্যাদেশ রহিত করার প্রস্তাবও পেশ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
06 April, 2026, 09:45 pm
Last modified: 06 April, 2026, 09:53 pm
ফাইল ছবি: সংগৃহীত

'রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬' সহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ছয়টি অধ্যাদেশ আইন হিসেবে পাস করেছে জাতীয় সংসদ। এছাড়া একটি অধ্যাদেশ রহিত করার উদ্দেশ্যে উত্থাপন করা হলে সরকারি দলের সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেটিও পাস হয়।

সোমবার (৬ এপ্রিল) আইনমন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের ওই ৬টি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল আকারে সংসদে উত্থাপন করেন। এছাড়া একটি অধ্যাদেশ রহিত করার প্রস্তাবও পেশ করেন তিনি। এদিন আইনমন্ত্রী আরও তিনটি বিল উত্থাপন করেন, যেগুলোর বিষয়ে সংসদীয় কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা 'নোট অব ডিসেন্ট' (আপত্তি) দিয়েছেন। বিলগুলো নিয়ে আলোচনার পর অনুমোদনের জন্য পুনরায় তোলা হবে।

এদিন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু 'ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা'র উদ্দেশ্যে একটি বিল সংসদে উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর আলোচনার জন্য জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের লক্ষ্যে বিল আকারে উত্থাপনের জন্য গত ২ এপ্রিল রিপোর্ট দেয় ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। সংসদীয় বিধি অনুযায়ী, অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ পাস করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ১০ এপ্রিলের মধ্যে এগুলো পাস করতে হবে। আজ রিপোর্টের ওই ৯৮টি অধ্যাদেশের মধ্যে ১০টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপন করা হয়।

জাতীয় সংসদে আজ যে বিলগুলো পাস হয়েছে সেগুলো হলো— 'ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২৬', 'রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬', 'নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন-২০২৬', 'নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬', 'জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন-২০২৬', 'জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ আইন-২০২৬' এবং 'বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬'।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের আপত্তি থাকায় 'জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) আইন-২০২৬', 'সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন-২০২৬' এবং 'সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২ (রহিতকরণ) আইন-২০২৬' বর্তমানে আলোচনার জন্য রাখা হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইনের অধীনে 'সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫' এবং 'সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৬' অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনা শেষে এই বিলগুলো পাসের জন্য আবারও উত্থাপন করা হবে।

আজকের অধিবেশন শেষে ডেপুটি স্পিকার সংসদ কার্যক্রম আগামীকাল ৭ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত মূলতবি ঘোষণা করেছেন। মঙ্গলবার সকাল ও বিকাল—দুই দফায় সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তী সরকার / অধ্যাদেশ / সংসদ / পাস / আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন মন্ত্রিসভায়
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বাকস্বাধীনতা হরণের ব্যাপক ঝুঁকি রয়েছে, টিআইবির উদ্বেগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net