Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2025, 10:10 pm
Last modified: 06 February, 2025, 10:15 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল

এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি

ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী বলেন, ‘আমাদের দাবি ছিল খেলা বন্ধ করা। প্রশাসন সেটা করেছে, তাই আমাদের সকল কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
06 February, 2025, 10:10 pm
Last modified: 06 February, 2025, 10:15 pm
রংপুরের মানচিত্রের খণ্ডিত অংশ। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলনের 'আপত্তির' মুখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট নারী ফুটবল দলের সঙ্গে রাজশাহী নারী ফুটবল দলের খেলার কথা ছিল।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী মাইকিং করে খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিক্ষোভের ডাক দেন। এ ঘটনায় আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেন। তবে সমঝোতায় না আসায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করে।

আয়োজকদের একজন নয়ন মিয়া বলেন, 'এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। খেলোয়াড়েরা মাঠে উপস্থিত ছিলেন, সব প্রস্তুতিও শেষ ছিল। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী খেলা বন্ধের ঘোষণা দিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি করেন।'

ইউএনও রুবেল রানা জানান, খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা ছিল। বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

'খেলার আয়োজক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জের নেতা এবং ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসা হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নন,' বলেন তিনি।

ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী বলেন, 'আমাদের দাবি ছিল খেলা বন্ধ করা। প্রশাসন সেটা করেছে, তাই আমাদের সকল কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে।'

এর আগে জয়পুরহাটে বাধার মুখে নারী ফুটবলারদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশব্যাপী সমালোচনার মুখে পরে সেই মাঠেই পুনরায় নারীদের জন্য ফুটবল খেলার আয়োজন করা হয়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রংপুর / নারী ফুটবল / ফুটবল / ইসলামী আন্দোলন বাংলাদেশ / খেলা বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net