Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম ধাপ 

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
02 February, 2025, 10:55 am
Last modified: 02 February, 2025, 10:57 am

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 
  • বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম ধাপ 

আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ সবকিছু বন্ধ রাখা হয়।
এম. আসাদুজ্জামান সাদ
02 February, 2025, 10:55 am
Last modified: 02 February, 2025, 10:57 am
ছবি: এম. আসাদুজ্জামান সাদ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের উদ্যোগে আয়োজিত এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। 

আজ রোববার (২ ফেব্রুয়ারি) মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জোবায়ের আহমেদ। 

আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ সবকিছু বন্ধ রাখা হয়।

রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় সকাল ৯টা ৩৫ মিনিটে। ইজতেমা ময়দানের ভেতরে বিদেশি মুসল্লিদের খিত্তার পাশের বিশেষ মোনাজাত মঞ্চ থেকে মোনাজাত পরিচালনা করা হয়। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি এতে শরিক হন। 

সরেজমিনে দেখা যায়, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় অবস্থান করা লাখ লাখ মুসল্লি ছাড়াও মোনজাতে অংশ নিয়েছেন ঢাকা ও গাজীপুরের চারপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য মুসল্লি। এক দিন আগেই ঘোষণা করা হয়েছিল, মোনাজাত হবে রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। ফলে মোনাজাত উপলক্ষে শনিবার রাতের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ইজতেমা ময়দান। 

ময়দানে জায়গা না পেয়ে রাতভর ও সকালে অনেক মুসল্লি মহাসড়ক ও আশেপাশের গলিতে অবস্থান করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া এবং আশেপাশের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ মুসল্লি বাস, ট্রাক, কার, মাইক্রোবাস, ট্রেন, লঞ্চে করে রোববার সকালে টঙ্গীতে আসেন আখেরি মোনাজাতে অংশ নিতে। 

ইজতেমা ময়দানে নারীদের জন্য কোনো ব্যবস্থা না থাকায় ময়দানের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অনেক নারীকে আখেরি মোনাজাতে অংশ নিতে দেখা গেছে। কয়েক হাজার নারী ইজতেমা ময়দানের আশেপাশে, বিভিন্ন কলকারখানা, বাসা-বাড়ি ও বিভিন্ন দালানের ছাঁদে বসে আখেরি মোনাজাতে অংশ নেন। 

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, "ইজতেমার মুসল্লিদের সেবায় জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। ইজতেমার মুরুব্বি, অংশগ্রহণকারী মুসল্লি– সকলের সহযোগীতায় প্রথম পর্ব অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"

এদিকে, ইজতেমার ময়দান ও এর আশেপাশে এত মানুষ জড়ো হওয়ায় বাড়ি ফিরতে রাস্তাঘাটে ভোগান্তি  শুরু হয়েছে ইতোমধ্যেই। 

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, "ইজতেমায় আগত দেশি-বিদেশি মুসল্লিদের নিরাপত্তা, তাদের যাতায়াতের জন্য মহানগর পুলিশ সার্বক্ষণিক কাজ করেছে। 

তিনি বলেন, "ফিরতি পথে একসাথে লাখ লাখ মানুষ সড়কে নেমে আসায় প্রথমে একটু অসুবিধা হলেও পরে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করছি। মুসল্লিরা যাতে দ্রুত এবং নিরাপদে ইজতেমা ময়দান ত্যাগ করতে পারেন– সেজন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে। ইজতেমা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়নি।"
 

Related Topics

টপ নিউজ

বিশ্ব ইজতেমা / আখেরি মোনাজাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 
  • বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net