Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
03 February, 2025, 01:35 pm
Last modified: 03 February, 2025, 01:42 pm

Related News

  • টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
  • জানুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, টঙ্গীর মাঠ চায় দু’পক্ষই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • ইজতেমায় কোনো ‘ডেভিল’ আসলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।
এম. আসাদুজ্জামান সাদ
03 February, 2025, 01:35 pm
Last modified: 03 February, 2025, 01:42 pm
ছবি: এম. আসাদুজ্জামান সাদ

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ (৩ ফেব্রুয়ারি)। সোমবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 

তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়েরের অনুসারী ২২ জেলার মুসল্লিরা এ পর্বে অংশগ্রহণ নিয়েছেন। 

ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম অংশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া, বিদেশি মেহমানদের জন্যও প্রস্তুত করা হয়েছে আলাদা তাবু। সেখানে ৭৬টি দেশ থেকে আগত প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন।

আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন করে তারা যার যার দেশে ফিরবেন বলে জানান হাবিবুল্লাহ রায়হান। 

এদিকে, সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।"

তিনি জানান, ময়দান ও চারপাশের এলাকা ২৩৫টি সিসি ক্যামেরা ও বাইনোকুলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।  

জিএমপি কমিশনার বলেন, "গতকাল মোনাজাতের সময় পাবলিকের ড্রোনের ধাক্কায় বেলুন ফেটে আতঙ্ক তৈরি হয়। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।"

এ সময় পুলিশ কমিশনারের সাথে জিএমপির অতিরিক্ত কমিশনারসহ উপ-কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট থানার ওসি ও আয়োজক কমিটির পক্ষে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই ধাপের প্রথম পর্ব। 

এরপর, আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ৫৮তম বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন করে বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে জুবায়েরপন্থীরা। প্রথম ধাপের ইজতেমায় ৪১ জেলার মুসল্লিরা অংশ নেন।
 

Related Topics

টপ নিউজ

ইজতেমা / বিশ্ব ইজতেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
  • জানুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, টঙ্গীর মাঠ চায় দু’পক্ষই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • ইজতেমায় কোনো ‘ডেভিল’ আসলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net