Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
05 February, 2025, 01:45 pm
Last modified: 05 February, 2025, 02:05 pm

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 
  • বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
  • আখেরি মোনাজাত চলাকালে ইজতেমা মাঠে পড়ল ড্রোন, আতঙ্কে ছোটাছুটিতে আহত অর্ধশতাধিক

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জোবায়ের আহমেদ। 
এম. আসাদুজ্জামান সাদ
05 February, 2025, 01:45 pm
Last modified: 05 February, 2025, 02:05 pm
শেষ হলো শুরায়ে নিজামের দুই ধাপের ইজতেমা। ছবি: টিবিএস

দুনিয়া ও আখেরাতের শান্তি ও কামিয়াবি, আল্লাহর নৈকট্য লাভ, মুসলিম উম্মাহর কল্যাণ, অসীম অনন্ত প্রেমময় আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণের আবেদন জানিয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের শুরায়ে নিজামের উদ্যোগে আয়োজিত এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার দুই ধাপের প্রথম পর্ব। 

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জোবায়ের আহমেদ। 

ইজতেমা আয়োজকদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আখেরী মোনাজাতের আগে ফজরের নামাজের পর হেদায়েতী বয়ানের মাধ্যমে শুরু হয় শুরায়ে নিজামের আয়োজনে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের শেষ দিনের কার্যক্রম। 

তিনি আরও জানান, এদিন বাদ ফজর বয়ান করেন ভারতের ব্যাঙ্গালোরের তাবলীগের শীর্ষ মুরুব্বি ভাই ফারুক সাহেব। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক সাহেব। পরে বাংলায় বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতের বয়ানের পরেই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহত মূলক কিছু কথা বলেন, যা বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। তিনি তর্জমা শেষ করেই মোনাজাত আরম্ভ করেন।

আখেরি মোনাজাত শেষে আগামী বছরের তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। তিনি জানান, শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামে তত্ত্বাবধানে তাবলীগ জামাতের ২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২,৩,৪ জানুয়ারি, ২০২৬ এবং দ্বিতীয় ধাপ ৯,১০,১১ জানুয়ারি, ২০২৬ তারিখে টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, ইজতেমার মুসুল্লীদের সেবার জন্য জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। ইজতেমার মুরুব্বি, অংশগ্রহণকারী মুসুল্লী সকলের সহযোগিতায় ইজতেমার প্রথম পর্ব অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, ইজতেমায় আগত দেশী বিদেশি মুসুল্লীদের নিরাপত্তা, তাদের যাতায়াতের জন্য মহানগর পুলিশ সার্বক্ষণিক কাজ করেছেন। ফিরতি পথে একসাথে লাখ লাখ মানুষ সড়কে নেমে আসায় প্রথমে একটু অসুবিধা হলেও পরে সবকিছু ঠিক হয়ে যায়। মুসল্লিরা যাতে দ্রুত এবং নিরাপদে ইজতেমা ময়দান ত্যাগ করতে পারে সে জন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে শুরায়ে নেজামীর তাবলীতের অংশ আয়োজন করেছে। তারা গত ৩১ জানুয়ারি শুরু হয়ে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ এবং গত ৩ ফেব্রুয়ারি শুরু করে আজ ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

৮ দিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সা'দ অনুসারীরা ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

অপরদিকে, সাদ অনুসারীদের ইজতেমা আয়োজনে সরকারের দেয়া শর্ত নিয়ে উভয় পক্ষে মতবিরোধ দেখা দিয়েছে। এর আগে সাদ অনুসারীরা টঙ্গীতে জোড় ইজতেমা আয়োজন করতে চাইলে জোবায়ের অনুসারীরা আপত্তি করে। ফলে গত ১৮ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়।

Related Topics

টপ নিউজ

বিশ্ব ইজতেমা / জুবায়ের পন্থি / আখেরি মোনাজাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 
  • বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
  • আখেরি মোনাজাত চলাকালে ইজতেমা মাঠে পড়ল ড্রোন, আতঙ্কে ছোটাছুটিতে আহত অর্ধশতাধিক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net