Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
সাবেক ডিবিপ্রধান হারুন, তার ভাই ও বেনজীরের স্ত্রী-কন্যার আয়কর নথি জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2025, 11:40 pm
Last modified: 09 January, 2025, 02:21 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

সাবেক ডিবিপ্রধান হারুন, তার ভাই ও বেনজীরের স্ত্রী-কন্যার আয়কর নথি জব্দের নির্দেশ

দুদকের আবেদনে বলা হয়েছে, জিসান মির্জা অবৈধভাবে ১৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩১ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তি অবৈধ উপায়ে অর্জন করেছেন।
টিবিএস রিপোর্ট
08 January, 2025, 11:40 pm
Last modified: 09 January, 2025, 02:21 pm
সাবেক আইজিপি বেনজির আহমেদ (বাঁয়ে) ও সাবেক ডিবিপ্রধান হারুন। ছবি: সংগৃহীত

পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশিদ, তার ভাই এবিএম শাহরিয়ার এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে তাহসিন রাইসার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আদালতের এ আদেশের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করেছেন।

হারুন অর রশিদ এবং তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের জন্য দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আবেদীন দুটি আবেদন করেন। আদালতে আবেদনগুলো উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান।

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অবৈধভাবে ১৭ কোটি ৫১ লাখ টাকার সম্পদ আত্মসাৎ করেছেন। তার ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত ১২ কোটি ৯৬ লাখ টাকার সম্পত্তি মালিকানার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, দুদকের আরেক আবেদনের ভিত্তিতে একই আদালত বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা এবং মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের ট্যাক্স ফাইল জব্দের নির্দেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, জিসান মির্জা অবৈধভাবে ১৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩১ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তি অবৈধ উপায়ে অর্জন করেছেন।

তাহসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে ৫.৫৯ কোটি টাকার সম্পত্তি অবৈধ অর্থ দিয়ে কেনার অভিযোগ রয়েছে।

দুদকের পক্ষে আদালতে আবেদন উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

Related Topics

টপ নিউজ

আয়কর নথি / ট্যাক্স ফাইল / হারুন অর রশিদ / বেনজীর আহমেদ / আদালত / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net