Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
৪৩তম বিসিএসে বাদ পড়াদের ৫ জানুয়ারির মধ্যে গেজেটভুক্ত করার দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2025, 10:40 am
Last modified: 03 January, 2025, 06:11 pm

Related News

  • চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
  • নির্বাচন ও গণভোট: মোবাইল কোর্ট পরিচালনায় ১০৫১ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ
  • ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালার গেজেট প্রকাশ
  • জনপ্রশাসন সংস্কারে ১৮ ‘অতি জরুরি’ সুপারিশের মধ্যে শৌচাগার সংস্কারসহ মাত্র ৩টি বাস্তবায়িত: টিআইবি

৪৩তম বিসিএসে বাদ পড়াদের ৫ জানুয়ারির মধ্যে গেজেটভুক্ত করার দাবি

টিবিএস রিপোর্ট
03 January, 2025, 10:40 am
Last modified: 03 January, 2025, 06:11 pm
ছবি: ইউএনবি

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা ১৫ জানুয়ারির মধ্যে যোগদানের সুবিধার্থে ৫ জানুয়ারির মধ্যে তাদেরকে গেজেটভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা। '৪৩তম বিসিএসের গেজেটবঞ্চিত ক্যাডার অফিসারবৃন্দ'-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় প্রার্থীদের পক্ষ থেকে ১৫ জানুয়ারির মধ্যে যোগদান নিশ্চিতের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে কেন বা কোন ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্যের পাশাপাশি এর প্রতিকারেরও দাবি জানান প্রার্থীরা।

গেজেট থেকে বাদ পড়া প্রার্থী মাসুমা আক্তার লিখিত বিবৃতিতে বলেন, 'আমাদের বহু সহকর্মী পূর্ববর্তী চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। এমনকি সুপারিশপ্রাপ্তির পরবর্তী সময়ে অনেকেই সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির একাধিক চাকরির সুযোগ লাভ করলেও যোগদান করেননি।'

মাসুমা  আরও বলেন, দ্বিতীয়বার প্রকাশিত গেজেটে ১৬৮ জনসহ সর্বমোট ২২২ জন প্রার্থী গেজেট থেকে বঞ্চিত হওয়ার ফলে তারা ও তাদের পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত এবং দিশেহারা হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে একটি সমতাভিত্তিক বাংলাদেশ অর্জনের জন্য প্রয়োজন একটি যোগ্যতাভিত্তিক সিভিল সার্ভিস। পূর্বে সুপারিশকৃত এবং গেজেটভুক্ত হওয়া সত্ত্বেও পুনরায় জারি করা গেজেট থেকে আমাদের বাদ দেওয়া অন্যায্য এবং জুলাই বিপ্লবের নীতির সাথে সাংঘর্ষিক।'

সচিবালয়ে তাদের প্রতিবাদের কথা তুলে ধরে মাসুমা বলেন, 'গতকাল (বুধবার)আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সচিবালয়ে গিয়েছিলাম। আমাদের দলের তিনজন প্রতিনিধিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ আমাদের সঙ্গে দেখা করেননি। আমরা একটি আবেদন জমা দিলেও এখনও কোনো সাড়া পাইনি।'

তিনি বলেন, 'আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা রেকর্ড নেই। তা সত্ত্বেও আমাদেরকে কোনো ব্যাখ্যা ছাড়াই বাদ দেওয়া হয়েছে।'

সংবাদ সম্মেলনের পর গেজেট থেকে বাদ পড়া আরেক প্রার্থী রায়হান ভুইয়া বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে যেহেতু আবেদন করার সুযোগ দিয়েছে, ফলে আগামী রোববার সবাই আবেদন করবেন। পাশাপাশি সবাই জানতে চান এই আবেদন কতদিনের মধ্যে বিবেচনা করা হবে।

Related Topics

টপ নিউজ

৪৩তম বিসিএস / বিসিএস / বিপিএসসি / জনপ্রশাসন / বিসিএস ক্যাডার / গেজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
  • নির্বাচন ও গণভোট: মোবাইল কোর্ট পরিচালনায় ১০৫১ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ
  • ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালার গেজেট প্রকাশ
  • জনপ্রশাসন সংস্কারে ১৮ ‘অতি জরুরি’ সুপারিশের মধ্যে শৌচাগার সংস্কারসহ মাত্র ৩টি বাস্তবায়িত: টিআইবি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net