Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৬৪ শিশু; দেরিতে শনাক্ত ও হাসপাতালে ভর্তি মূল কারণ

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
31 December, 2024, 11:15 am
Last modified: 31 December, 2024, 11:18 am

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৬৪ শিশু; দেরিতে শনাক্ত ও হাসপাতালে ভর্তি মূল কারণ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে নারী ৫১.২ শতাংশ এবং পুরুষ ৪৮.৪ শতাংশ।
তাওছিয়া তাজমিম
31 December, 2024, 11:15 am
Last modified: 31 December, 2024, 11:18 am
ইনফোগ্রাফ: টিবিএস

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ থেকে ১৫ বছর বয়সী মোট ৬৪ জন শিশু মারা গেছে। আর গতকাল (৩০ ডিসেম্বর) পর্যন্ত হিসেবে মোট মারা গেছেন ৫৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে নারী ৫১.২ শতাংশ এবং পুরুষ ৪৮.৪ শতাংশ।

আর শিশুদের মধ্যে ২৬ জনের বয়স ৫ বছরের মধ্যে, ২২ জনের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে এবং ১৬ জনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। দেরিতে রোগ শনাক্ত ও হাসপাতালে ভর্তির কারণে শিশু এবং নারীদের মৃত্যুর হার বেশি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বি চৌধুরী বলেন, "শিশুদের মধ্যে লক্ষণগুলো বড়দের মতো স্পষ্টভাবে দেখা নাও দিতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মারাত্মক ডেঙ্গুর লক্ষণ যেমন– ফ্লুইড লিকেজ, ব্লিডিং কিংবা শক নিয়ন্ত্রণ করা কঠিন।"

পানিশূন্যতা, প্রস্রাব কমে যাওয়া এবং শিশুর স্বাভাবিক চালচলনে কোনো পরিবর্তন দেখা মাত্রই অবিলম্বে চিকিৎসকের সহায়তা নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন ডা. ফজলে রাব্বি চৌধুরী। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম মুশতাক হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ডেঙ্গুর প্রাথমিক বিষয়টা হলো রোগ নির্ণয়। শিশু নিজের সমস্যার কথা বলতে পারেনা, তাই অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় দেরি হয়ে যায়।" 

"আবার নারীরা কষ্ট মুখ বুজে সহ্য করেন, তাই অবহেলা করে নারীকেও দেরিতে হাসপাতালে নেওয়া হয়। দ্রুত শনাক্ত না হওয়ায় ডেঙ্গুতে এখন মৃত্যুহার এমনিতেই বেশি, এক্ষেত্রে নারী ও শিশু আরও ভালনারেবল।" 

ডা. মুশতাক আরও বলেন, "ডেঙ্গু রোগী এখন বছরব্যাপী থাকছে। এ বছর যেহেতু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে, তাই আগামী বছর ডেঙ্গুর আউটব্রেক না হলে চিকুনগুনিয়া বা জিকা আক্রান্ত বাড়তে পারে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা প্রতিরোধে বছরব্যাপী এডিস নির্মূল কার্যক্রম চালাতে হবে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনকে।" 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১,০১,১৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গেল নভেম্বরে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন— যা এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে, গত ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এডিস মশার 'বর্ষা জরিপ' পরিচালনা করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

জরিপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮.৮ শতাংশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫.৬ শতাংশ বাড়িতে ডেঙ্গু সৃষ্টিকারী এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

সর্বোচ্চ ব্রুটো ইনডেক্স— এডিস লার্ভার উপস্থিতি পরিমাপক সূচক— মিলেছে ঢাকা দক্ষিণের ৪৭ নম্বর ওয়ার্ডে; সেখানে এই সূচক ৭০। কীটবিজ্ঞানীরা মনে করেন, এই সূচক ২০-এর উপরে গেলেই তা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।

এ বছর এখন পর্যন্ত ঢাকা দক্ষিণে ২৩৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। কোনো সিটি কর্পোরেশনের অধীনে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের কীটতত্ত্ব বিভাগের প্রধান, অধ্যাপক ডা. গোলাম সারোয়ার বলেন, "২০২৪ সালের সর্বশেষ মশা জরিপে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোর ব্রুটো ইনডেক্স অনেক বেশি। তার মানে, মশার ঘনত্ব এখনও অনেক বেশি। নতুন বছরেও যে সংক্রমণের পরিমাণ বাড়বে, তা জরিপেই বোঝা যাচ্ছে।" 

তিনি আরও বলেন, "মশা মারতে আমরা যে কীটনাশক ব্যবহার করছি, সেগুলোর স্যাম্পল কালেক্ট করে টেস্ট করে দেখতে হবে কোনো ব্যত্যয় আছে কিনা, যেমন পরিমাণে কম বা বেশি অথবা রেজিটেন্স হয়েছে কিনা।" 

"কীটনাশক ব্যবহার করতে হবে প্রাসঙ্গিক উপায়ে, প্রয়োজনে বদলাতে হবে। জনবলকে প্রশিক্ষণ দিতে হবে। এই সিদ্ধান্ত বছরের শুরতে নিয়ে সে অনুযায়ী কার্যক্রম চালাতে হবে," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / এডিস মশা / ডেঙ্গুতে শিশু মৃত্যু / ডেঙ্গুতে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net