Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল, গত বছরের তুলনায় সংক্রমণ দ্বিগুণেরও বেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 09:25 pm
Last modified: 12 November, 2025, 09:33 pm

Related News

  • বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল, গত বছরের তুলনায় সংক্রমণ দ্বিগুণেরও বেশি

শেরে বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, ‘এ বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বগত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। গত বছর নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার। এ বছর তা গিয়ে দাড়িয়েছে ১৯ হাজারে।’
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 09:25 pm
Last modified: 12 November, 2025, 09:33 pm
ছবি: টিবিএস

বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৫ জনের। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উপকূলীয় বরগুনা জেলায়। এককভাবে মৃত্যুর সংখ্যাও এই জেলায় বেশি।

আজ (১২ নভেম্বর) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে আজ ১২ নভেম্বর পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৬৮ জন, পটুয়াখালীতে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৮০৮ জন, বরগুনায় চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ১৩৩ জন।

এছাড়া, ভোলায় চিকিৎসা নিয়েছেন ৬৬২ জন; পিরোজপুরে ১৪৪৬ জন এবং ঝালকাঠির হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭৩ জন। অর্থাৎ, মোট চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ২৯০ জন।

মৃত্যুবরণ করা ৪৫ জনের মধ্যে বরগুনায় ১৫ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলায় একজন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৬ জন। যদিও এই হাসপাতালে বিভাগের সব জেলার রোগী আসে বিধায় এখানে মৃত্যুবরণকারীর সংখ্যা বেশি হলেও, সবচেয়ে বেশি মারা গেছে বরগুনায়।

ছবি: টিবিএস

শেরে বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, 'এ বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বগত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। গত বছর নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার। এ বছর তা গিয়ে দাড়িয়েছে ১৯ হাজারে।'

তিনি বলেন, 'বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেন শেবাচিম হাসপাতালে।'

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, 'ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উৎসাহিত করা হয়েছে। স্থানীয় সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে হাসপাতালে স্যালাইন ও অন্যান্য ওষুধ সরবরাহ বাড়ানো হয়েছে।'

Related Topics

টপ নিউজ

শেবাচিম হাসপাতাল / বরিশাল / ডেঙ্গু / শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net