Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
শহীদ মিনারে ঘোষণাপত্রের পক্ষে সমাবেশের সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2024, 01:45 am
Last modified: 31 December, 2024, 02:05 am

Related News

  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ৩ বাম ছাত্রসংগঠনের
  • সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • আ.লীগ আমলের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কাল ১১ দলীয় ঐক্যের সমাবেশ 

শহীদ মিনারে ঘোষণাপত্রের পক্ষে সমাবেশের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে তাকে স্বাগত জানালেও— 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের' পক্ষে শক্তি প্রদর্শন করতে এই সমাবেশ করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
টিবিএস রিপোর্ট
31 December, 2024, 01:45 am
Last modified: 31 December, 2024, 02:05 am

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব' এর ঘোষণাপত্রের পক্ষে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঘোষণাপত্র পাঠ করা হবে কি-না সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগে আজ রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এরপরে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জরুরি সভা আহ্বান করে। সভায় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে জুলাই অভ্যুস্থানের পক্ষে প্রস্তাবনা তুলে ধরা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান। 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে তাকে স্বাগত জানালেও— 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের' পক্ষে শক্তি প্রদর্শন করতে এই সমাবেশ করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত। আমরা আশা করি, এই ঘোষণাপত্রের মাধ্যমে বস্তাপচা রাজনীতির অবসান হবে। কিন্তু, সেই ঐতিহাসিক দলিল যেন উপস্থাপন না করতে পারি – সেজন্য বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি, কারণ সরকার আমাদের এই ঘোষণাপত্রের বিষয়ে 'হ্যাঁ'-বাচক কথা বলেছে। কিন্তু, আমরা বৈষম্যবিরোধী ছাত্রজনতা সিদ্ধান্ত নিয়েছি, অবশ্যই আমরা শহীদ মিনারে একত্রিত হব। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।

আব্দুল হান্নান মাসুদ জানান, এই সমাবেশের মাধ্যমে আমরা 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের' স্বপক্ষে শক্তি প্রদর্শন করব। ৫ আগস্ট যেভাবে ঢাকার মানুষ রাজপথে গণঅভ্যুত্থানের পক্ষে রাস্তায় নেমে এসেছিল– আমরা আশা করব, আগামীকালকে (মঙ্গলবার) ঢাকার প্রতিটি মানুষ রাস্তায় নেমে এসে আমাদের ঘোষণাপক্ষের স্বপক্ষে সমর্থন জানাবে।   

Related Topics

টপ নিউজ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র / সমাবেশ / কেন্দ্রীয় শহীদ মিনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ৩ বাম ছাত্রসংগঠনের
  • সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • আ.লীগ আমলের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কাল ১১ দলীয় ঐক্যের সমাবেশ 

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net