Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বৃষ্টি-খরায় ক্ষতি কাটিয়ে যশোরের ফুল চাষিদের মুখে হাসি, বিজয় দিবস উপলক্ষে ২ কোটি টাকার ফুল বিক্রি

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
15 December, 2024, 09:30 pm
Last modified: 17 December, 2024, 02:20 pm

Related News

  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি টাকার আমদানিপণ্য
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বৃষ্টি-খরায় ক্ষতি কাটিয়ে যশোরের ফুল চাষিদের মুখে হাসি, বিজয় দিবস উপলক্ষে ২ কোটি টাকার ফুল বিক্রি

আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও চাষিদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে গদখালীর বাজার। এদিন প্রতিপিস গোলাপ ১২ থেকে ১৫ টাকা, রজনীগন্ধা ১০ টাকা, মানভেদে প্রতি পিস জারবেরা ফুল ১০-১৭ টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস ২-৩ টাকা এবং গাঁদা প্রতি হাজার সাড়ে চারশ’ থেকে সাড়ে পাঁচশ' টাকা দরে বিক্রি হয়েছে
যশোর প্রতিনিধি
15 December, 2024, 09:30 pm
Last modified: 17 December, 2024, 02:20 pm
ছবি: টিবিএস

ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালী পানিসারা। এ এলাকার হাড়িয়াদাড়া গ্রামের কৃষক আলমগীর হোসেন। চলতি মৌসুমে দুই বিঘা জমিতে গাঁদা, সাড়ে চার বিঘা জমিতে রঙিন গ্লাডিউলাস আর রজনীগন্ধা চাষ করেছিলেন। কিন্তু গেল জুলাই-আগস্টের অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যায় তার ক্ষেত। পরে আবারও নতুন করে চারা রোপনের পর নিবিড় পরিচর্যায় তার জমিতে এখন ফুটেছে চোখ ধাঁধানো সব রঙিন ফুল। আর এই ফুল মহান বিজয় দিবসকে কেন্দ্র করে চড়া দামে বাজারে বিক্রি করে হাসি ফুটেছে তার।

এছাড়া, বিজয় দিবস উপলক্ষে শনিবার ও রবিবার দুই কোটি টাকার ফুল বিক্রির দাবি করেছেন জেলার ফুল চাষ ও বিপণন সংশ্লিষ্টরা।

দুই দশকের বেশি সময় ধরে ফুল চাষ করা এই কৃষক বলেন, 'বাজারে এ সময়ে ফুলের এমন দাম থাকে না। কিন্তু এবার সব ধরনের ফুলের দাম বেশি। মূলত বৃষ্টির কারণে মাঠে ফুল চাষাবাদ হয়েছে কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এমন দাম অব্যাহত থাকলে বিগত সময়ের ক্ষতি কাটিয়ে লাভের মুখ দেখা যাবে বড় পরিসরে।'

যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফুলের রাজধানীখ্যাত গদখালীর এই ছোট্ট বাজার। সূর্য ওঠার আগেই প্রতিদিন চাষি, পাইকার ও মজুরের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে।

পাইকারদের কেনা ফুল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তগামী বাসের ছাদে স্তূপ করে সাজানো হচ্ছে, পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা-চট্টগ্রামের মত বড় শহরে ট্রাক-পিকআপ ভ্যান ভরে ফুল যাচ্ছে। বিজয় দিবসের আগের দিন অর্থাৎ, গতকাল শনিবার আর আজ রবিবার ছিলো সবচেয়ে বড় হাট। প্রতিদিন ছোট হাট বসলেও ঢাকাসহ বৃহৎ জেলার বড় বড় পাইকাররা এসেছেন এই দুইদিন।

আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও চাষিদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে গদখালীর বাজার। এদিন প্রতিপিস গোলাপ ১২ থেকে ১৫ টাকা, রজনীগন্ধা ১০ টাকা, মানভেদে প্রতি পিস জারবেরা ফুল ১০-১৭ টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস ২-৩ টাকা এবং গাঁদা প্রতি হাজার সাড়ে চারশ' থেকে সাড়ে পাঁচশ' টাকা দরে বিক্রি হয়েছে।

ছবি: টিবিএস

যদিও শনিবারের চেয়ে রবিবার প্রতিটি ফুলের দাম কিছুটা কম দাবি করেছেন ফুলচাষিরা।

বিজয় দিবস উপলক্ষে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে গাঁদা ফুল। এবার সর্বোচ্চ বিক্রি হয়েছে সাতশ' টাকা, বিগত সময়ে কৃষকেরা এই ফুল সাড়ে তিনশ' থেকে চারশ' টাকা পর্যন্ত বিক্রি করেছেন।

ফুলচাষিরা জানিয়েছেন, মাস খানেক আগ থেকে বর্তমানে প্রতিটি ফুল দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আসছে ১৩ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে ফুলের দাম আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঞ্জুর হোসেন নামে ফুলচাষি বলেন, 'এ বছর বৃষ্টিপাত দীর্ঘায়িত হয়েছে। অতিবৃষ্টির কারণে এ বছর শীতকালীন ফুল চাষ বিলম্বিত হয়েছে। কিছু সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে। সে কারণে আমরা বিশেষ পরিচর্যায় উদ্যোগ গ্রহণ করি। বিলম্বে চাষাবাদের কারণে ফুলের উৎপাদন কম হলেও দাম ঊর্ধ্বমুখী থাকায় লাভের আশা করছি।'

গদখালির ফুলচাষি সাইফুল ইসলাম এ বছর এক বিঘা জমিতে জারবেরা ও রজনীগন্ধার চাষ করেছেন।

তিনি শঙ্কার কথা জানিয়ে বলেন, 'রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে ফুল চাষিদের জন্য সেটা কাল হয়ে দাঁড়ায়। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অনুষ্ঠান বা জাতীয় দিবসগুলো জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হয় না। তাই ক্রেতা পর্যায়ে আমাদের ফুলের চাহিদা ও বিক্রি কমে যায়। তারপরও বাজার ধরার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি, দিবসগুলোতে ফুলের দাম আরো বাড়বে।'

ছবি: টিবিএস

ফুলচাষি ও বিপণনে জড়িত ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরের গ্রীষ্মে বেশ কয়েকবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে যশোরে। সেই সঙ্গে বর্ষা ঘিরে ছিল দুই দফা অতিবৃষ্টির দাপট। এসব কারণে যশোরের গদখালির ফুলচাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। সে ক্ষতি কাটিয়ে দিন রাত একাকার করে পরিচর্যা করেছেন তারা। বিজয় দিবস উপলক্ষে এ বছর সব ধরনের ফুলের দাম বাড়তি। বাজার এমন চাঙ্গা থাকলে আগামি দিবসগুলোতে লাভবান হবেন বলে তারা আশাবাদী।'

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্যমতে, বিজয় দিবস উপলক্ষে শনিবার ও রবিবার দুই কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আগামি ২৫ ডিসেম্বর বড়দিন, ইংরেজি খ্রিস্টীয় নববর্ষ, ১৩ ফেব্রুয়ারি বসন্তবরণ উৎসব, ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানকে লক্ষ্য করে মোটা অংকের ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে চাষিরা।

যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম বলেন, 'গত দুই দিন দুই কোটি টাকার ফুল বিকিকিনি হয়েছে। দেশে বিভিন্ন উৎসবে যে পরিমাণ ফুল বেচাকেনা হয়, তার ৭৫ শতাংশ উৎপাদিত হয় যশোরে।'

তিনি বলেন, 'এ বছর সর্বোচ্চ তাপমাত্রার পর অসময়ে বৃষ্টিতে ফুলচাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বছর মৌসুমের চার মাসে গদখালি থেকে ১০০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশাবাদী।'

উল্লেখ্য কৃষি বিভাগের তথ্যমতে, যশোরের প্রায় ৬ হাজার চাষি দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১৫ ধরনের ফুলের চাষ করছেন।

Related Topics

টপ নিউজ

বিজয় দিবস / ফুল / যশোর / যশোর গদখালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি টাকার আমদানিপণ্য
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net