Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
'রাঘববোয়ালদের' ধরতে শিগগিরই তদন্ত শুরু হবে: দুদকের নব-নিযুক্ত চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2024, 08:40 pm
Last modified: 11 December, 2024, 08:48 pm

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
  • ‘এপস্টেইন নথি’ নিয়ে যা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র যেগুলো প্রকাশ করতে যাচ্ছে

'রাঘববোয়ালদের' ধরতে শিগগিরই তদন্ত শুরু হবে: দুদকের নব-নিযুক্ত চেয়ারম্যান

আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
11 December, 2024, 08:40 pm
Last modified: 11 December, 2024, 08:48 pm
ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

দুদকের নব-নিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, জনগণের প্রত্যাশার কথা মাথায় রেখে অচিরেই বড় বড় দুর্নীতির অভিযোগ থাকা 'রাঘববোয়ালদের' বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে।

তিনি বলেন, বড় ধরনের যত দুর্নীতি হয়েছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজগুলো যারা করেছেন তারা যেন শেষ পর্যন্ত ছাড় না পান; সেটা আমরা যথাযথভাবে করার চেষ্টা করব। রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে কাজ না করি সেটা আমরা লক্ষ্য রাখব। জনপ্রত্যাশা ও রাষ্ট্রের যে প্রত্যাশা; আমরা খানিকটা হলেও তা পূরণ করতে পারব।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন।

তিনি বলেন, আমি তিনটি রাজনৈতিক সরকার ও দুটি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কাজ করেছি। এই অন্তর্বর্তী সরকারের অন্য রাজনৈতিক দলের মতো কোনো রাজনৈতিক চরিত্র নেই। রাজনৈতিক চাওয়া নেই। এই সরকারের চাওয়া হচ্ছে জনগণকে নিয়ে এগিয়ে যাওয়া। এখানে রাজনৈতিক সরকার প্রভাবিত করবে না। আমরাও প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

আবদুল মোমেন বলেন, দুদক সমাজেরই অঙ্গ। দুর্নীতিগ্রস্ত সমাজে একটি প্রতিষ্ঠানেরও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে। আমার বা দুদকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি নির্মোহ ও সঠিকভাবে অনুসন্ধানের দায়িত্ব আপনাদের (সাংবাদিকদের)।  

জনগণের কাছে সঠিক তথ্য প্রদানে এসময় তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনাও করেন। 

দুদক চেয়ারম্যান বলেন, অনুসন্ধান ও তদন্ত যদি আমরা ঠিকমতো করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায়বিচার দিতে পারবেন। এখানে বিচারককে এককভাবে দায়ী করা যাবে না। বিচারকের একক কৃতিত্ব নাই। বিচারের পেছনে তদন্ত হচ্ছে ফাউন্ডেশন। তদন্ত নিরপেক্ষ হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার আমাদের অনেক বিজ্ঞজনের মধ্য থেকে নির্বাচন করেছেন। আমাদের কোনো ত্রুটিবিচ্যুতি নজরে আসলে নিঃসংকোচে বলবেন।

Related Topics

টপ নিউজ

দুর্নীতি দমন কমিশন (দুদক) / দুদক চেয়ারম্যান / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
  • ‘এপস্টেইন নথি’ নিয়ে যা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র যেগুলো প্রকাশ করতে যাচ্ছে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net