Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ইনক্রিমেন্টসহ বিভিন্ন দাবিতে ফের উত্তেজনা পোশাক খাতে, আশুলিয়ায় ৩ কারখানায় সাধারণ ছুটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2024, 03:20 pm
Last modified: 09 December, 2024, 03:23 pm

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

ইনক্রিমেন্টসহ বিভিন্ন দাবিতে ফের উত্তেজনা পোশাক খাতে, আশুলিয়ায় ৩ কারখানায় সাধারণ ছুটি

এসব দাবিতে শ্রমিকদের কর্মবিরতির মুখে আজ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ায় অন্তত ৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে
টিবিএস রিপোর্ট
09 December, 2024, 03:20 pm
Last modified: 09 December, 2024, 03:23 pm
ফাইল ছবি: নোমান মাহমুদ/টিবিএস

বার্ষিক ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) ১৫ শতাংশ বৃদ্ধি, নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তেজনা তৈরি হচ্ছে তৈরি পোশাক শিল্পে।

এসব দাবিতে শ্রমিকদের কর্মবিরতির মুখে আজ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ায় অন্তত ৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া শিল্প পুলিশের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আজ আশুলিয়ায় সকাল থেকে কারখানায় কাজ না করে বসে থাকার পর বেলা ১১টার দিকে নিউএইজ, আল মুসলিম ও নাসার শ্রমিকরা কারখানা থেকে চলে যায়। পরে এই তিন কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।" 

গতকালও একই দাবিতে কর্মবিরতি পালন করায় একটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল বলে জানান তিনি।

যদিও এসব বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলমের সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিজিএমইএ সূত্র বলছে, আশুলিয়া এলাকায় আজ বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ, স্ববেতনে ছুটি আছে বা শ্রমিকরা চলে গেছে- এমন কারখানার সংখ্যা ৭টি।

এসব কারখানার মধ্যে রয়েছে- নাসা সুপার গার্মেন্টস লিমিটেড, নাসা বেসিক লিমিটেড, এ.জে সুপার গার্মেন্টস লিমিটেড, আল মুসলিম অ্যাপারেলস, ট্রাউজার লাইন লিমিটেড। 

সূত্র বলছে, মূলত ইনক্রিমেন্টের পরিমাণ বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় উৎপাদন বন্ধ রয়েছে কারখানাগুলোতে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা ইনক্রিমেন্টসহ কয়েকটি দাবিতে কারখানায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে বলে জানতে পেরেছি। মূলত সরকারসহ ত্রিপক্ষীয় বৈঠকে যেই ১৮ দফা, সেটির পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণেই শ্রমিকদের এসব দাবি-দাওয়া, যেমন- নাইট-টিফিন বিল বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধির মতো দাবিগুলো আসছে।" 

"যদিও সংস্কার কমিশন, মজুরি পুনর্মূল্যায়নের জন্য গঠিত কমিটি বিষয়গুলো নিয়ে কাজ করছে। এনিয়ে দফায় দফায় বৈঠকও হচ্ছে। এর মধ্যে যদিও এমন কর্মবিরতি কাম্য নয়, তবুও আমি মনে করি, ইনক্রিমেন্টসহ মজুরি পুনর্মূল্যায়নের বিষয়টি ডিসেম্বরের মধ্যেই সমাধান হওয়া উচিৎ; অন্যথায় জানুয়ারি থেকে আবারও অসন্তোষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক কারখানা / বিক্ষোভ / পোশাক শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net