Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা; নেতা-কর্মীদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 08:50 pm
Last modified: 10 December, 2025, 08:55 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা; নেতা-কর্মীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল এবং জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনকে দলীয় প্রার্থী করার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও ময়াল মিছিল করেছে নেতা-কর্মীরা।
টিবিএস রিপোর্ট
10 December, 2025, 08:50 pm
Last modified: 10 December, 2025, 08:55 pm
ছবি: টিবিএস

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে নির্বাচনি এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি নেতা-কর্মীরা।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের থানারপুল এলাকায় অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১'র পাদদেশে প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।

এ সময় উপস্থিত শত শত বিএনপি নেতা-কর্মী করতালি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল এবং জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনকে দলীয় প্রার্থী করার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও ময়াল মিছিল করেছে নেতা-কর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, 'নির্বাচনি এলাকার ৭৮ জন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জনই জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনের পক্ষে তাদের মতামত দিয়েছেন। এরপরও কীভাবে কোনো কারণে জনসমর্থনহীন একজনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলো তা বোধগম্য নয়।'

অবিলম্বে মনোনয়ন সিদ্ধান্ত বাতিল করে তৃণমূল নেতা-কর্মীদের পছন্দের প্রার্থীকে দলীয় প্রার্থী ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছেন তারা।

একইসঙ্গে ঘোষিত প্রার্থীকে নির্বাচনি এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এরপরও যদি তিনি নির্বাচনি এলাকায় প্রচারণা চালাতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় কামরুজ্জামান রতনকেই নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন আহম্মেদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম স্বপন, বিএনপি নেতা গোলজার হোসেন, সাবেক ভিপি শাহিন মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুষার, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হাশেম প্রমুখ।

পরে সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল বের করে নেতা-কর্মীরা।

Related Topics

টপ নিউজ

মুন্সীগঞ্জ-৩ / বিএনপির প্রার্থী / অবাঞ্ছিত ঘোষণা / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net