Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ভোজ্যতেল সংকট: সিদ্ধান্ত ছাড়াই মিল মালিকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2024, 08:35 pm
Last modified: 08 December, 2024, 11:30 pm

Related News

  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

ভোজ্যতেল সংকট: সিদ্ধান্ত ছাড়াই মিল মালিকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষ

রবিবার (৮ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 
টিবিএস রিপোর্ট
08 December, 2024, 08:35 pm
Last modified: 08 December, 2024, 11:30 pm
মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল। ফাইল ছবি: সংগৃহীত

বাজারে ভোজ্যতেলের চলমান সংকট নিরসনে কোনো সিদ্ধান্ত ছাড়াই বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে ভোজ্যতেল মিল মালিকদের বৈঠক শেষ হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আগামীকাল ফের বৈঠকে বসবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। 

কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। অনেক দোকানেই সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে রবিবার (৮ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

সভা শেষে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বাজারে ভোজ্যতেলের সংকট হওয়ার কারণ সম্পর্কে মিলগুলোর কর্মকর্তাদের কাছে জানতে চান উপদেষ্টা। তারা দাবি করেন, মিলগুলো স্বাভাবিকভাবে ভোজ্যতেল সরবরাহ করছে। তাই বাজারে তেলের সংকট হওয়ার পেছনে তাদের কোনো দায় নেই।'

এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, 'মিল মালিকরা অফিসিয়ালি ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো প্রস্তাব দেয়নি। তবে তারা বলেছেন যে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক বেড়েছে। আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে দাম নির্ধারণের দাবি করেছেন তারা।'

ওই কর্মকর্তা জানান, 'রবিবারের মিটিংয়ে দাম বাড়ানো কিংবা অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সোমবার সকালে মিল মালিকদের সঙ্গে সভা করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কর্মকর্তারা।'

গত সেপ্টেম্বর মাস থেকেই ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ দিতে থাকেন মিল মালিকরা। উচ্চ মূল্যস্ফীতির সময়ে দাম বাড়ানোর বদলে শুল্ক ছাড় দেয় সরকার।

গত অক্টোবরে সয়াবিন ও পাম তেল আমদানিতে দুই দফায় শুল্ক–কর কমানো হয়েছে। প্রথম দফায় ১৭ অক্টোবর ও দ্বিতীয় দফায় ১৯ নভেম্বর শুল্ক–কর কমিয়ে তা নামিয়ে আনা হয়েছে ৫ শতাংশে। তাতে প্রতি কেজি অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে শুল্ক–কর ১৭-১৮ টাকা থেকে কমে ৭ টাকায় নেমে এসেছে, অর্থাৎ প্রতি কেজিতে শুল্ক–কর কমেছে ১০-১১ টাকা।
 
Related Topics

টপ নিউজ

সয়াবিন তেল / ভোজ্যতেল / মিল মালিক / বাণিজ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net