Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 08:25 pm
Last modified: 31 October, 2024, 10:01 pm

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’

পরে আন্দোলনকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এরপর কার্যালয়টিতে আগুন দেন বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা।
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 08:25 pm
Last modified: 31 October, 2024, 10:01 pm

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে ছাত্র-জনতার একটি দল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার' ব্যানারে বিক্ষোভকারী দলটির সঙ্গে জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষও হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার' ব্যানারে বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে একটি মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যান।

আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগের সহযোগী হিসেবে থাকার কারণে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই।

এ সময় আওয়ামী লীগের অধীনে বিগত ৩টি নির্বাচনে অংশ গ্রহণ করায় 'ফ্যাসিবাদী' ও 'ভারতের দোস'র আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন বিক্ষোভকারীরা।

এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অফিসে ভেতর থেকে বের হয়ে আসেন। তখন সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরে আন্দোলনকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এরপর কার্যালয়টিতে আগুন দেন বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা।

আন্দোলনকারী আনোয়ার হোসেন অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রথমে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।

ছবি: টিবিএস

'পরে আমরা সম্মিলিত ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টির অফিস এখন আমাদের দখলে,' বলেন তিনি

আরেক আন্দোলনকারী ইসমাইল হোসেন বন্ধন টিবিএসকে বলেন, 'জাতীয় পার্টিও আওয়ামী লীগের মতো ভারতীয় দোসর। তারা ভারতের আসকারায় আগামী ২ নভেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে।'

'আমরা জীবন দিয়ে হলেও এসব দোসর সংগঠনকে মোকাবিলা করব,' তিনি আরও বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জাতীয় পার্টি 'ফ্যাসিস্টদের দালাল' এবং তাদেরকে 'রাজপথে গুঁড়িয়ে' দেওয়ার বিষয়ে মন্তব্য করার পর সম্প্রতি দুই সমন্বয়কের (সারজিস-হাসনাত) বিরুদ্ধে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর রংপুরে তাদের দুজনের এক সফরের আগে সেখানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করে দলটি। পরে সারজিস সফরে গেলেও হাসনাত যাননি।

২৬শে অক্টোবর সফরকালে সারজিস বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো প্ল্যাটফর্ম রংপুরের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দেব, যেখানে দোসরদের ডানা-পাখনা গজানোর চেষ্টা হয়, সেগুলো আমরা রাজপথে কীভাবে গুঁড়িয়ে দিতে পারি।'

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার জন্য সারজিস জাতীয় পার্টির সমালোচনাও করেন।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / অগ্নিসংযোগ / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / জনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net