Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ডেঙ্গুর ভ্যারিয়েন্ট ‘ডেন-২’ দুই বছর স্থায়ী হওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
27 October, 2024, 08:55 am
Last modified: 27 October, 2024, 09:33 am

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

ডেঙ্গুর ভ্যারিয়েন্ট ‘ডেন-২’ দুই বছর স্থায়ী হওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গতবছর ডেঙ্গুতে দেশজুড়ে ছিল ভয়াবহ পরিস্থিতি, যার প্রভাব এ বছরেও রয়েছে। গত বছরের চেয়ে এ বছর মৃত্যু কম হলেও মৃত্যুর হার কাছাকাছি। ২০২৩ সাল থেকেই ডেঙ্গুর প্রভাবশালী সেরোটাইপ ‘ডেন-২’ এর ব্যাপক বিস্তার, চলমান এই সংকটের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মো. জাহিদুল ইসলাম
27 October, 2024, 08:55 am
Last modified: 27 October, 2024, 09:33 am
প্রতীকী ছবি: আইস্টোক

রাজধানীতে এ বছর ডেঙ্গু রোগীদের ৮৫ শতাংশেরও বেশি ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ–২ (ডেন–২) দ্বারা আক্রান্ত বলে আইসিডিডিআর,বি– এর সম্প্রতি ডেঙ্গুর ধরন নিয়ে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে।

আর এই সেরোটাইপটি আগামী দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞরা।

অন্যদিকে, বাকি রোগীদের অধিকাংশ 'ডেন-৩' এবং কিছু রোগী ডেঙ্গুর 'ডেন-১' ধরনে আক্রান্ত হচ্ছেন। এছাড়া, চট্টগ্রামে 'ডেন-২' ধরনে আক্রান্তের হার প্রায় ৯০ শতাংশ।

গতবছর ডেঙ্গুতে দেশজুড়ে ছিল ভয়াবহ পরিস্থিতি, যার প্রভাব এ বছরেও রয়েছে। গত বছরের চেয়ে এ বছর মৃত্যু কম হলেও মৃত্যুর হার কাছাকাছি। ২০২৩ সাল থেকেই ডেঙ্গুর প্রভাবশালী সেরোটাইপ 'ডেন-২' এর ব্যাপক বিস্তার চলমান এই সংকটের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, এবারে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই দ্বিতীয় কিংবা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর এক্ষেত্রে একটু বয়স্ক এবং নারীরা বেশি মারা যাচ্ছেন। যারা হৃদরোগ, কিডনি, ডায়বেটিস-সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত– তারা ডেঙ্গুতে আক্রান্ত হলে মৃত্যু বেশি হচ্ছে।

আইসিডিডিআর,বি– এর সংক্রামক রোগ বিভাগের বিজ্ঞানী ড. মোহাম্মদ শফিউল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ডেঙ্গুর একটি ধরন নতুন করে আসলে তখন ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেড়ে যায়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিল ডেন-৩। এরপর ২০২৩ থেকে ডেন-২ ফের আসে; ফলে গতবছর আমরা ডেঙ্গুতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হই।" 

তিনি বলেন, "এর মূল কারণ হচ্ছে একই ব্যক্তি যখন ভিন্ন সেরোটাইপে আক্রান্ত হন, তখন তার মৃত্যুঝুঁকি বেড়ে যায়।"

এই গবেষক আরও বলেন, "ডেঙ্গুর চারটি ধরন (ডেন-১ থেকে ডেন-৪) এরমধ্যে এখন দেশে ডেন-২ এবং ডেন-৩ বেশি দেখা যাচ্ছে। অল্প কিছু রোগী ডেন-১ এর আক্রান্ত। এবার ৮৫% এরও বেশি রোগী ডেন-২ তে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গুর চারটি ধরনের একটিতে পজিটিভ হলে পরবর্তীতে ওই ধরনে আক্রান্ত হওয়ার সম্ভবনা তেমন থাকে না। তবে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর শারীরিক অবস্থা গুরুতর হতে পারে।"

তিনি আরও বলেন, "ডেঙ্গুতে অধিকাংশ রোগীর মৃত্যু হচ্ছে অবহেলার কারণে। ৮০ শতাংশ মানুষ বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আবার অনেক সময় ডেঙ্গু টেস্ট করলেও ধরা পড়ছে না। ডেঙ্গুর আইজিএম টেস্ট করালে ধরা পড়ছে। তাই অনেকেই চিকিৎসা নিতে অবহেলা করার কারণে শক সিন্ড্রমে মারা যাচ্ছেন।" 

"এবারে ডেঙ্গুতে আক্রান্ত নারীদের সংখ্যা পুরুষের চেয়ে কম হলেও মৃত্যুতে হার অনেক বেশি। এর অন্যতম কারণ শারীরিকভাবে যারা একটু দুর্বল, তারা বেশি ঝুঁকিতে রয়েছেন," যোগ করেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ডেঙ্গুর একটি সেরোটাইপের প্রাধান্য থাকে তিন থেকে চার বছর। এ সময় বড় একটি সংখ্যক মানুষ এই সেরোটাইপে আক্রান্ত হওয়ার পর তাদের মধ্যে ইমিউনিটি ডেভেলপমেন্ট (প্রতিরোধ ক্ষমতা) হয়। গত বছরও সেরোপটাইপ-২ এর প্রাধান্য দেখা গেছে। যেহেতু এবার সেরোটাইপ (ডেন-২) রয়েছে, সুতরাং আগের সেরোটাইপটির জন্য মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হয়ে আছে।

বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে, শক সিনড্রোম ও হেমোরজিক ফিবার দুই ধরনের সমস্যা নিয়ে এবারে রোগীরা আসছেন। গত বছর শক সিনড্রোমের রোগী আরও বেশি ছিলেন। কারও মধ্যে শক সিনড্রোম বা হেমোরজিকের উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অক্টোবরের ২৬ দিনে ডেঙ্গুতে ১০৮ জন মারা গেছেন। এই মাসেই চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৭১-এ পৌঁছেছে, যা ২০০০ সালের প্রাদুর্ভাবের পর থেকে তৃতীয়-সর্বোচ্চ এবং সম্ভাব্য দ্বিতীয়-সর্বোচ্চকে শীঘ্রই ছাড়িয়ে যেতে পারে। নারীদের হাসপাতালে ভর্তি হওয়ার হার দাঁড়িয়েছে ৩৬.৭ শতাংশে, পুরুষের হার ৬৩.৩ শতাংশ। তবে নারীদের হাসপাতালে ভর্তির হার কম হওয়া হলেও তাদের মৃত্যুহার  ৫৩.৫ শতাংশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসাইন টিবিএসকে বলেন, "দেশে চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ না হলে ডেঙ্গুতে মৃত্যু কমানো সম্ভব না। বর্তমান চিকিৎসা ব্যবস্থা ও পদ্ধতির পরিবর্তন করা জরুরি। কোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত হলেই যেন সে পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন যে, তার ডেঙ্গু হয়েছে কিনা। এজন্য কমিউনিটি ক্লিনিকসহ পরীক্ষা ব্যবস্থা মানুষের হাতের নাগালে নিয়ে যেতে হবে।"

তিনি আরও বলেন, "ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তি হতেই পারেন, কিন্তু এটিতে মৃত্যু হওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হবে? বর্তমান সরকার ডেঙ্গু রোগী খুঁজতে কিংবা মশার ঘনত্বপূর্ণ এলাকা খুঁজতে শিক্ষার্থীদের কাজে লাগাতে পারে। আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের বৃত্তের বাহিরে এসে কাজ করতে হবে। এজন্য দরকার উদ্যোগ। দেশ রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষ যেমন রাস্তায় নেমে এসেছিলো, সকল পাবলিক হেলথের বিষয়েও উদ্যোগ নিয়ে স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করলে তারাও উদ্যোগী হবে কাজে।"

তিনি আরও বলেন, "সরকার যদি ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ পর্যায়— এই তিন ভাগে ভাগ করে চিকিৎসা দেয়, তাহলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও মৃত্যুহার কমানো সহজ হবে।"

একইসঙ্গে গুরুতর রোগীদের ক্ষেত্রে চিকিৎসা সুবিধা উন্নতি করাসহ সিটি করপোরেশন ও রেলওয়ে হাসপাতালগুলো ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

২০১৯ সালে, ডেঙ্গুতে আক্রান্ত হয় ১.১৯ লাখ মানুষ।ওই বছর মারা যায় ১৭৯ জন। এই রোগীদের মোটামুটি সবাই ডেঙ্গুর নতুন ধরন 'ডেন-৩' আক্রান্ত হয়েছিলেন। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছায় ১,৭০৫ জনে, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গুতে মৃত্যু / ডেন-২ / ডেঙ্গুর ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net