Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
মোহাম্মদপুর: ছিনতাই প্রতিরোধে নিজেকে ‘ব্যর্থ’ বললেন এডিসি, চাইলেন ছাত্র-জনতার সহযোগিতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2024, 11:20 pm
Last modified: 26 October, 2024, 11:26 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুর: ছিনতাই প্রতিরোধে নিজেকে ‘ব্যর্থ’ বললেন এডিসি, চাইলেন ছাত্র-জনতার সহযোগিতা

‘আমি যখন এ পোশাক পরেছি, তখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা। হ্যাঁ, আমি স্বীকার করছি, সেক্ষেত্রে আমি ব্যর্থ।’
টিবিএস রিপোর্ট
26 October, 2024, 11:20 pm
Last modified: 26 October, 2024, 11:26 pm
পুলিশকে ‘সবকিছু ঠিক করার জন্য’ ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-জনতার প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র হাতে মানুষের সম্পদ লুট করছে। এ পরিস্থিতিতে পুলিশি তৎপরতা না থাকায় মোহাম্মদপুরের বাসিন্দাদের একটি অংশ থানায় গিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ছাত্র-জনতার প্রতিনিধিরা মোহাম্মদপুর থানায় যান। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

থানায় উপস্থিত হয়ে ছাত্র-জনতা পুলিশের কার্যক্রম নিয়ে তাদের আপত্তি প্রকাশ করেন। এ সময় তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউল হকের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধিরা মোহাম্মদপুর এলাকার সাম্প্রতিক চিত্র তুলে ধরে ছিনতাই রোধে পুলিশের ভূমিকা নিয়ে এডিসির কাছে প্রশ্ন তোলেন।

আলোচনার সময় পুলিশি ব্যর্থতা স্বীকার করে এডিসি জিয়া বলেন, 'আমার থানায় জনবল কম — এটা সবসময় থাকে, এখন হয়তো আরেকটু কম আছে — গাড়িও কম। তবে এগুলো কোনো অজুহাত হতে পারে না।'

'আমি যখন এ পোশাক পরেছি, তখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা। হ্যাঁ, আমি স্বীকার করছি, সেক্ষেত্রে আমি ব্যর্থ,' বলেন তিনি।

এ অবস্থায় সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তেজগাঁও জোনের এ সহকারী পুলিশ কমিশনার।

আলোচনায় ছাত্র-জনতার পক্ষ থেকে পুলিশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় যে, নিয়মতান্ত্রিকভাবে পুলিশ ও স্থানীয়রা একসঙ্গে কাজ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

এ সময় পুলিশকে 'সবকিছু ঠিক করার জন্য' ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেন ছাত্র-জনতার প্রতিনিধিরা।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদপুর / মোহাম্মদপুর / ছিনতাই / ছিনতাইকারী / মোহাম্মদপুরে ডাকাতি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net