Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2025, 04:40 pm
Last modified: 23 April, 2025, 04:47 pm

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২

দুপুর ২টা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে পুলিশ জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
টিবিএস রিপোর্ট
23 April, 2025, 04:40 pm
Last modified: 23 April, 2025, 04:47 pm
আহত পুলিশ সদস্য। ছবি: টিবিএস

চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় বুধবার (২৩ এপ্রিল) সকালে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথায় সেলাই দিতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে চান্দগাঁও থানাধীন এলাকায় একদল রিকশাচালক আটককৃত যানবাহন ফিরিয়ে দেওয়া ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের রাস্তা ছাড়ার অনুরোধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপরই চালকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারলে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পিছু হটেন।

দুপুর ২টা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে পুলিশ জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা বারবার রিকশাচালকদের রাস্তা ছাড়তে বলি। কিন্তু তারা আমাদের ওপর হামলা করে। আমি এখনো ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত হলেও কিছুটা উত্তেজনা এখনো রয়েছে।'

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, 'সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন। একজনের মাথায় সেলাই দিতে হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'

চট্টগ্রাম নগরীতে গত চার দিনে ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬০০-র বেশি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয় এবং চলতি মাসে প্রায় ৩ হাজার রিকশা আটক করা হয়। পাশাপাশি জরিমানা করা হয়েছে একাধিক চার্জিং স্টেশনকে।
 
Related Topics

টপ নিউজ

ব্যাটারিচালিত অটোরিকশা / অটোরিকশা চালক / পুলিশ / পুলিশ আহত / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net