Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বৈষম্যবিরোধী আন্দোলন: ক্ষতিপূরণ, চিকিৎসাসহ ৫ বিষয়ে পদক্ষেপে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2024, 06:10 pm
Last modified: 09 October, 2024, 06:17 pm

Related News

  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

বৈষম্যবিরোধী আন্দোলন: ক্ষতিপূরণ, চিকিৎসাসহ ৫ বিষয়ে পদক্ষেপে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট

টিবিএস রিপোর্ট
09 October, 2024, 06:10 pm
Last modified: 09 October, 2024, 06:17 pm
পতাকা ও লাঠি নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল। এ আন্দোলন পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পরিণত হয়। ১৬ জুলাই, ২০২৪। ছবি: রয়টার্স/ফাইল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ ৫টি বিষয়ে পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) উত্তরা এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মনির মুন্না হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটকারীর আইনজীবী রওশন আলী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

রিটে স্বরাষ্ট্র, আইন ও অর্থ সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনজীবী রওশন আলী জানিয়েছেন, রিটে পাঁচটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে:

ক্ষতিপূরণ প্রদান: রিটে আন্দোলনের সময় নিহত ও আহত ব্যক্তিদেরকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

তালিকা প্রণয়ন: নিহত ও আহতদের একটি পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে দ্রুত প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

চিকিৎসা ও পুনর্বাসন: অনেক আহত ব্যক্তিদের জন্য উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে, বিশেষত গুরুতর আহতদের জন্য বিশেষায়িত যত্নের ব্যবস্থা করা।

ক্ষতিপূরণ-নীতি প্রণয়ন: ক্ষতিপূরণের মূল্যায়ন ও বণ্টনের জন্য একটি কমিটি গঠন করা, যেখানে সরকারি কর্মকর্তা, স্বাধীন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীদারেরা অন্তর্ভুক্ত থাকবেন। এ কমিটি ক্ষতিপূরণের মানদণ্ড, নির্দেশিকা ও নীতিমালা তৈরি করবে।

স্বাধীন কর্তৃপক্ষের প্রতিষ্ঠা: ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ করতে একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন। এ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ তদারক করবে এবং তহবিল বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

আইনজীবী রওশন আলী জানিয়েছেন, আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে।

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / রিট আবেদন / রিট / ক্ষতিপূরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net