Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ফরিদপুরের আসনসীমা পরিবর্তনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2025, 07:20 pm
Last modified: 16 September, 2025, 10:39 pm

Related News

  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

ফরিদপুরের আসনসীমা পরিবর্তনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

সংশ্লিষ্টদেরকে আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 September, 2025, 07:20 pm
Last modified: 16 September, 2025, 10:39 pm
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আসনসীমা পরিবর্তন সংক্রান্ত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দুই মনোনয়নপ্রত্যাশীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গেজেটে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলো ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদেরকে আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

তিনি সাংবাদিকদের জানান, আদালত রুল দিয়েছেন। সংবিধানের ১২৫ (ক) অনুচ্ছেদ কেন সাংবিধানিক পরিপন্থী ঘোষণা করা হবে না, নির্বাচনি আইনের ৭ নম্বর ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং সংশ্লিষ্ট গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না—সে বিষয়ে আদালত রুল জারি করেছেন।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের (ইসি) সচিবসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, ভাঙ্গা উপজেলার বাসিন্দাদের পক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলাল গেজেট বাতিল চেয়ে ইসিতে আইনি নোটিশ পাঠান। নির্ধারিত সময়ে সাড়া না মেলায় পরে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট জারি করে নির্বাচন কমিশন।

সেখানে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলো ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা হয়।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / রুল জারি / ফরিদপুর-৪ আসন / ভাঙ্গা / রিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • হামের প্রাদুর্ভাব রোধের ব্যর্থতা অনুসন্ধানে কেন কমিশন গঠন নয়, হাইকোর্টের রুল
  • হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net