Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়ে ২৪,৭১১ কোটি টাকা, মোট ঋণের এক-তৃতীয়াংশ

বাংলাদেশ

শাখাওয়াত প্রিন্স
07 October, 2024, 09:10 am
Last modified: 07 October, 2024, 09:09 am

Related News

  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়ে ২৪,৭১১ কোটি টাকা, মোট ঋণের এক-তৃতীয়াংশ

শাখাওয়াত প্রিন্স
07 October, 2024, 09:10 am
Last modified: 07 October, 2024, 09:09 am

দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ২৪ হাজার ৭১১ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এ বছরের জুন পর্যন্ত বিতরণকৃত মোট ঋণের ৩৩.১৫ শতাংশ।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের শেষে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৮৯ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ শতাংশ।  

এনবিএফআইগুলোকে বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে সুদহার নির্ধারণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এ খাতের প্রতিষ্ঠানগুলোর সুদহার নির্ধারিত হতো 'সিক্স মানথস মুভিং এভারেজ রেট অভ ট্রেজারি বিল' বা স্মার্ট পদ্ধতিতে।

আগের চেয়ে কড়া মনিটরিংয়ের ফলে এনবিএফআইগুলোর ঋণ অনিয়মের ঘটনা প্রকাশ্যে আসায় এ খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৩-এর তথ্য অনুসারে, ২০১৯ সাল থেকে এনবিএফআই খাতে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে। ২০১৯ সালে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯.৫৩ শতাংশ, ২০২৩ সালে তা বেড়ে ২৯.২৭ শতাংশে দাঁড়ায়।  

একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বর্তমানে অনেক আর্থিক প্রতিষ্ঠান তারল্য সংকটে ভুগছে। কারণ অনেক প্রতিষ্ঠানের নানা অনিয়মের কারণে ভাবমূর্তি নষ্ট হওয়ায় আমানত পেতে সমস্যা হচ্ছে। আমানত না পাওয়ায় নতুন করে ঋণ বিতরণ কম হচ্ছে। আর আগের দেওয়া ঋণ যেসব ঋণ দীর্ঘদিন পুনঃতফসিল করা হচ্ছে, এখন সেগুলো খেলাপি হচ্ছে।' 

'পাশাপাশি ঋণগ্রহীতাদের ব্যবসা-বাণিজ্য খারাপ থাকার কারণে অনেকে সময়মতো ঋণ পরিশোধ করতে পারেনি। তাই আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ক্রমেই বেড়ে চলছে,' বলেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শেষ নাগাদ ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১২টির বেশি প্রতিষ্ঠানের ৩০ শতাংশেরও বেশি ঋণ খেলাপি হয়েছে। কিছু প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ।

এত বেশি খেলাপি ঋণ এনবিএফআই খাতের সামগ্রিক মুনাফায় উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০২৩ সালের ডিসেম্বরে খাতটি মোট কর-পূর্ব লোকসান দিয়েছে ১ হাজার ২৮৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪০০ কোটি টাকা বেশি। এছাড়াও এই সময়ে অন্যান্য পরিচালন আয় কমেছে ১৩.৩৭ শতাংশ। 

২০২৩ সালের ডিসেম্বর শেষে এ খাতের নিট মুনাফা ২০২২ সালের একই সময়ের তুলনায় আরও কমেছে।
 
Related Topics

টপ নিউজ

খেলাপি ঋণ / এনবিএফআই / আর্থিক প্রতিষ্ঠান / নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net