Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
খেলাপি ঋণের দায়ে মোস্তফা গ্রুপের শেয়ার হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2024, 11:25 am
Last modified: 23 September, 2024, 11:30 am

Related News

  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খেলাপি ঋণের দায়ে মোস্তফা গ্রুপের শেয়ার হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা 

২৮০ কোটি টাকা পাওনার বিপরীতে ন্যাশনাল ব্যাংকের দায়ের করা মামলায় রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন
টিবিএস রিপোর্ট
23 September, 2024, 11:25 am
Last modified: 23 September, 2024, 11:30 am
প্রতীকী ছবি: সংগৃহীত

ঋণ খেলাপি মামলায় ওয়ান ব্যাংকে থাকা মোস্তফা পেপার কমপ্লেক্সের ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

২৮০ কোটি টাকা পাওনার বিপরীতে ন্যাশনাল ব্যাংকের দায়ের করা মামলায় রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, "এর আগে ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখা, মোস্তফা পেপার কমপ্লেক্সের শেয়ার বিক্রি হওয়ার আশঙ্কা প্রকাশ করে সেগুলো অগ্রিম ক্রোক করার জন্য আদালতে আবেদন জানায়। সেই পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই রায় দেন।" 

আদালতের তথ্যমতে, ২৮০ কোটি টাকা পাওনা আদায়ে চলতি বছরের জুলাইয়ে মোস্তফা কমপ্লেক্সের ৯ কর্ণধারের বিরুদ্ধে অর্থঋণ আদালতে জারি মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাইসির রহমান, ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান, তার বাবা হেফাজতুর রহমান, চাচা মোহাম্মদ কপিল উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, জহির উদ্দিন, জসিম উদ্দিন, কামাল উদ্দিনকে বিবাদি করা হয়েছে। 

ন্যাশনাল ব্যাংক উল্লেখ করে, মোস্তফা কমপ্লেক্সের পরিচালক হেফাজতুর রহমান ন্যাশনাল ব্যাংক থেকে নেওয়া ঋণের বন্ধকদাতা ও গ্যারান্টার হিসেবে রয়েছেন। ওয়ান ব্যাংক পিএলসিতে হেফাজতুর রহমানের ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার আছে- যার মূল্য ১ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ১০০ টাকা। 

ন্যাশনাল ব্যাংক আবেদনে উল্লেখ করে, মোস্তফা পেপার কমপ্লেক্সের মালিকরা ঋণ খেলাপি। তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে মামলা আছে। ব্যাংক যে টাকাগুলো পাবে, সেগুলো প্রকারান্তরে জনগণের টাকা। তারা শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে। 

উল্লেখ্য, চট্টগ্রামে ভোগ্যপণ্য, পরিবহন ও জাহাজভাঙ্গা শিল্পে দীর্ঘ সময় দাপটের সঙ্গে ব্যবসা করেছে মোস্তফা গ্রুপ। সেই মোস্তফা গ্রুপের অবস্থা এখন নাজুক। বন্ধ হয়ে গেছে গ্রুপটির ভোগ্যপণ্য, শিপ ব্রেকিং, কৃষি, কাগজ, মৎস, পরিবহণ, শিপিং, সিকিউরিটিজ ও পোশাক খাতের বহু প্রতিষ্ঠান। 

এই শিল্প গ্রুপের কাছে ব্যাংকসহ ৩০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ২,৫০০ কোটি টাকা। এসব পাওনা শোধ না করে ২০১৯ সালে কানাডায় পাড়ি জমান গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন। 

Related Topics

টপ নিউজ

মোস্তফা গ্রুপ / চট্টগ্রাম অর্থ ঋণ আদালত / শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা / ওয়ান ব্যাংক / ঋণ খেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net