Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিলো সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2024, 10:20 pm
Last modified: 15 September, 2024, 10:43 pm

Related News

  • মাদ্রাসায় যৌন নির্যাতন ও বলাৎকার প্রতিরোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • সরকারের বিরুদ্ধে ১.৩৫ লাখ মামলা, পরিচালনায় বছরে খরচ ১,০০০ কোটি টাকা

ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিলো সরকার

এতে বলা হয়, প্রতি কেজি সোনালি মুরগির সর্বোচ্চ খুচরা মূল্য ২৬৯ টাকা ৬৪ পয়সা, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭৯ টাকা ৫৯ পয়সা এবং প্রতি পিস ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 September, 2024, 10:20 pm
Last modified: 15 September, 2024, 10:43 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

এবার উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালি ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা প্রজ্ঞাপনে ২০২৪ সালের জন্য সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, প্রতি কেজি সোনালি মুরগির সর্বোচ্চ খুচরা মূল্য ২৬৯ টাকা ৬৪ পয়সা, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭৯ টাকা ৫৯ পয়সা এবং প্রতি পিস ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রণিসম্পদ অধিদপ্তর জানায়, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখেই যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে। যেখানে উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা, প্রতি কেজি ব্রয়লারের দাম ১৬৯ টাকা এবং সোনালি মুরগির দাম ২৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

কয়েকদিন পরপর ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়। সে হিসেবে প্রতি পিস ডিমের দাম ১৩ টাকা ৩৩ পয়সা থেকে ১৩ টাকা ৭৫ পয়সা।

এছাড়া, ঢাকার খুচরা বিক্রেতারা প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি করছেন বলে জানা গেছে।

তবে ডিমের বাজারে অস্থিরতা থাকলেও ব্রয়লারের দাম কয়েক মাস ধরে স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, গত এক মাসে ডিমের দাম হালিপ্রতি ৮% এর বেশি বেড়েছে। কিছু ব্যবসায়ী ফেনী-নোয়াখালি অঞ্চলের বন্যায় খামারের উৎপাদন কমে যাওয়াকে কারণ হিসেবে তুলে ধরছে।

অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামত নেয়া হয়েছে দাম নির্ধারণের ক্ষেত্রে।

এর আগেও ডিমের দাম বেধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। গত বছরের সেপ্টেম্বরে সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়। সে সময়ও প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাজারে এর খুব বেশি প্রভাব পড়তে দেখা যায়নি। তাই সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেয়, তবে সেগুলো থেকে মাত্র কয়েক লাখ পিস ডিম আমদানি করা হয়।

এ বছরও সপ্তাহখানেক আগে কয়েক লাখ ডিম আমদানি হয়। তবে বাজারে এর খুব বেশি প্রভাব পড়েনি।

Related Topics

টপ নিউজ

ডিম / মুরগী / প্রাণীসম্পদ অধিদপ্তর / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • মাদ্রাসায় যৌন নির্যাতন ও বলাৎকার প্রতিরোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • সরকারের বিরুদ্ধে ১.৩৫ লাখ মামলা, পরিচালনায় বছরে খরচ ১,০০০ কোটি টাকা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net