Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামবে পুলিশ, আর্মি, বিজিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2024, 11:05 am
Last modified: 02 September, 2024, 11:13 am

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার

বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামবে পুলিশ, আর্মি, বিজিবি

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন
টিবিএস রিপোর্ট
02 September, 2024, 11:05 am
Last modified: 02 September, 2024, 11:13 am
ফাইল ছবি: নূর-এ-আলম/টিবিএস

অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র–সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, লাইসেন্সধারী অস্ত্র জমা দেওয়া শেষ হওয়ার পরদিন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামবে দেশের আইনশৃঙ্খলা বাহিনী।

ছাত্র জনতার আন্দোলন চলাকালীন অনেক বেসামরিক ব্যক্তির হাতে অস্ত্র দেখা গেছে। গত ২৪ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মায়নুল হাসান সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, "অনেকের লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছিল, আবার অবৈধ অস্ত্রও ব্যবহার করা হয়েছিল। কাজেই আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ; এগুলো কীভাবে জব্দ করবো, প্রতিটি বিষয় আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করব নিয়ন্ত্রণের জন্য।"

এদিকে ৫ আগস্ট বিক্ষুদ্ধ ছাত্র-জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ও জাতীয় সংসদ ভবনে ঢুকে গেলে সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সদস্যরা তাদের অস্ত্র, গোলাবারুদ ও নিরাপত্তা সরঞ্জাম রেখে পালিয়ে যান।

এসএসএফের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৫ আগস্ট গণভবন ও সংসদ ভবনে রেখে আসা অস্ত্র, গুলি, নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য মালামালের একটি অংশ হারানো গেছে। এসব অস্ত্র, গুলি ও নিরাপত্তা সরঞ্জাম উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সুপারিশ করা হয়েছে।

এছাড়া, আন্দোলনের সময় বিভিন্ন থানা ও কারাগার থেকে অনেক অস্ত্র ও গোলাবারুদ হারানো গেছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শক ও জেলা ম্যাজিস্ট্রেটদেরকে এক চিঠিতে জানানো হয়েছে, স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত বা হারানো অস্ত্রসহ যেকোনো অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে বলা হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা ও অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইননানুগ ব্যবস্থা নিতে হবে।
 
Related Topics

টপ নিউজ

অস্ত্র / অবৈধ অস্ত্র / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net