Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বন্যাকবলিত অঞ্চলে পানি কমছে ধীরগতিতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2024, 12:35 pm
Last modified: 25 August, 2024, 12:41 pm

Related News

  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: পরিবহন ও জনজীবনে ভোগান্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
  • চাঁদার জন্য ভবনে হামলা-বিস্ফোরণের মামলায় সন্ত্রাসী ডেভিড ইমন আরও ৫ দিনের রিমান্ডে
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি

বন্যাকবলিত অঞ্চলে পানি কমছে ধীরগতিতে

এফএফডব্লিউসি'র তথ্য অনুযায়ী, এখনো গোমতী, কুশিয়ারা, মনু এবং মুহুরী নদীর ছয়টি পয়েন্টে পানির স্তর বিপৎসীমার উপরেই রয়েছে। একদিন আগে বিপৎসীমা অতিক্রমকারী পয়েন্টের সংখ্যা ছিল ১৫টি। বিপৎসীমার উপরে থাকা ৬টি পয়েন্ট হলো: কুশিয়ারার আমলশিদ (১৩ সেমি), কুশিয়ারার শেরপুর-সিলেট (৩ সেমি), কুশিয়ারার মারকুলি (২ সেমি), মনুর মৌলভীবাজার (২৩ সেমি), এবং গোমতীর কুমিল্লা (৭৮ সেমি)। 
টিবিএস রিপোর্ট
25 August, 2024, 12:35 pm
Last modified: 25 August, 2024, 12:41 pm
বন্যাকবলিত অঞ্চলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনী। ছবি: রাজীব ধর/ টিবিএস।

গত দুই দিন থেকে শুরু করে আজ সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত এলাকার নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পায়নি। তবে কুমিল্লা এবং ফেনী এলাকায় বন্যার পানির ধীরগতিতে কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

এফএফডব্লিউসি'র তথ্য অনুযায়ী, এখনো গোমতী, কুশিয়ারা, মনু এবং মুহুরী নদীর ছয়টি পয়েন্টে পানির স্তর বিপৎসীমার উপরেই রয়েছে। একদিন আগে বিপৎসীমার অতিক্রমকারী পয়েন্টের সংখ্যা ছিল ১৫টি।

বিপৎসীমার উপরে থাকা ৬টি পয়েন্ট হলো: কুশিয়ারার আমলশিদ (১৩ সেমি), কুশিয়ারার শেরপুর-সিলেট (৩ সেমি), কুশিয়ারার মারকুলি (২ সেমি), মনুর মৌলভীবাজার (২৩ সেমি), এবং গোমতীর কুমিল্লা (৭৮ সেমি)। 

আবহাওয়া সংস্থার তথ্য অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহরি, কর্ণফুলি হালদা ও অন্যান্য প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। 

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় কুমিল্লা জেলার গোমতী নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করেছে।

বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং উজানের নদ-নদীর পানি হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।

আবহাওয়া সংস্থার তথ্য অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী গুলোর পানি হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে কোন কোন স্থানে স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পাচ্ছে, অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সামগ্রিকভাবে স্থিতিশীল আছে, আগামী ৪৮ ঘণ্টায় এ নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
 

Related Topics

টপ নিউজ

বন্যা / বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র / এফএফডব্লিউসি / কুমিল্লা / ফেনী / নোয়াখালী / বান্দরবান / চট্টগ্রাম / খাগড়াছড়ি / পানি কমছে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: পরিবহন ও জনজীবনে ভোগান্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
  • চাঁদার জন্য ভবনে হামলা-বিস্ফোরণের মামলায় সন্ত্রাসী ডেভিড ইমন আরও ৫ দিনের রিমান্ডে
  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net