Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
রাত ১০টায় খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2024, 05:05 pm
Last modified: 24 August, 2024, 06:00 pm

Related News

  • কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’: গৌরবের ইতিহাস আজ ধ্বংসস্তূপে
  • ১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
  • বাঁধ খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে 'অতি উচ্চ' বন্যা সতর্কতা জারি

রাত ১০টায় খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেটুকু পানি নির্গমন হবে, তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না।
টিবিএস রিপোর্ট
24 August, 2024, 05:05 pm
Last modified: 24 August, 2024, 06:00 pm
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ শনিবার রাত ১০টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চল আতঙ্কিত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেটুকু পানি নির্গমন হবে, তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না।

গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছেছে।

বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে ১০৭.৬৬ এমএসএল (মিন সি লেভেল)। যেখানে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। রাত ১০টায় সবকটি অর্থাৎ ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে পানি নির্গমনের জন্য।'

বিদ্যুৎ কেন্দ্রটির সিভিল মেন্টেইন্যান্স বিভাগের উপ-সরকার প্রকৌশলী মিলাদ হোসেন বলেন, '১৬টি স্পিলওয়ের গেটগুলো সর্বোচ্চ ২৬ ফুট খোলা যায়। ৬ ইঞ্চি গেট খোলা হলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউবিক ফুট পানি নির্গমন হবে। যা কোনো প্রভাবই ফেলবে না। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চললেও প্রতি সেকেন্ডে ৩২-৩৩ হাজার কিউবিক ফুট (সিএফএস) পানি নির্গমন হয়। সে তুলনায় ৬ ইঞ্চিতে খুব বেশি পানি নির্গমন হবে না।'

চট্টগ্রাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে, রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাঁধ নির্মাণের মাধ্যমে কৃত্রিম হ্রদ সৃষ্টি করা হয় ১৯৬২ সালে। এর ফলে ৬৫৫ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। বাস্তুচ্যুত হয় প্রায় এক লাখ মানুষ। ওই সময় ৪,২৫০ বর্গমাইল আয়তনের ক্যাচমেন্ট এরিয়া নিয়ে গড়ে তোলা এই হ্রদই বিদ্যুৎকেন্দ্রের শক্তি উৎপাদনের জলাধার হিসেবে কাজ করে।

বৃষ্টির পাশাপাশি লেকের উপরিভাগে অবস্থিত ভারতের লুসাই পাহাড়ের ঢল ও সেখানে বৃষ্টিপাত হলেও লেকে পানি প্রবাহিত হয়। বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন ঘুরিয়ে পানি নির্গমন হয় হালদা ও কর্ণফুলীর মোহনা।

বিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট। বর্তমানে সবকটি ইউনিট চালু থাকলেও সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কাপ্তাই বাধের উচ্চতা ১২৭ ফুট। বৃষ্টির মৌসুমে রিজার্ভারে সর্বোচ্চ ১০৯ ফুট উচ্চতা পর্যন্ত পানি সংরক্ষণ করা হয়। পানির উচ্চতা ১০৮ এমএসএল পর্যন্ত পৌঁছালে স্পিলওয়ে ডিসচার্জের মাধ্যমে ছাড়া হয়।

Related Topics

টপ নিউজ

কাপ্তাই / বাঁধ / জলবিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য কাপ্তাইয়ের ‘সবুজ সংঘ’: গৌরবের ইতিহাস আজ ধ্বংসস্তূপে
  • ১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
  • বাঁধ খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে 'অতি উচ্চ' বন্যা সতর্কতা জারি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net