Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আশুলিয়ায় ১০ম শ্রেণির শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2024, 11:20 am
Last modified: 17 August, 2024, 11:19 am

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত

আশুলিয়ায় ১০ম শ্রেণির শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা

টিবিএস রিপোর্ট
17 August, 2024, 11:20 am
Last modified: 17 August, 2024, 11:19 am
ছবি: টিবিএস

ঢাকার আশুলিয়ায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে সংঘর্ষে আস-সাবুর (১৬) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক দুই সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম ও তালুকদার মো. তৌহিদ জং মুরাদসহ (মুরাদ জং) মোট ১১৯ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন সাহিদ হাসান ওরফে মিঠু নামে স্থানীয় এক ব্যক্তি। 

শুক্রবার (১৬ আগস্ট) রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন সাহিদ হাসান। মামলার এজাহারে তিনি নিজেকে নিহত আস-সাবুরের 'প্রতিবেশী চাচাতো ভাই' হিসেবে উল্লেখ করেছেন।

মামলা দায়েরের বিষয়টি টিবেএসকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।

নিহত আস-সাবুর (১৬) নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর গ্রামের এনাফ নায়েদ ওরফে জাকিরের ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, সে পরিবারের সঙ্গে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত এবং স্থানীয় শাহীন স্কুলের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

১১৯ আসামির মধ্যে মামলায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে আস-সাবুর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আশুলিয়ার বাইপাইল এলাকায় যায়। পরে দুপুর ২টা নাগাদ তার মৃত্যুর সংবাদ পায় তার পরিবার। পরবর্তীতে মামলার বাদী জানতে পারেন, আন্দোলন চলাকালে মামলায় উল্লিখিত আসামীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে এবং গুলি করে আস-সাবুরকে হত্যা করেছেন। 

যোগাযোগ করলে মামলার বাদী সাহিদ হাসান মুঠোফোনে টিবিএসকে বলেন, তিনি একজন সচেতন মানুষ হিসেবে আস-সাবুর পরিবারের পক্ষে মামলাটি দায়ের করেছেন। এছাড়া আস-সাবুরের পরিবার দরিদ্র উল্লেখ করে আস-সাবুর হত্যার সঠিক বিচার এবং তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি। 

এছাড়া টিবিএসের কাছে সাহিদ হাসান দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। এর আগে তিনি ডিইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

তবে নিজের সম্পর্কে বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেন সাহিদ।

Related Topics

টপ নিউজ

আন্দোলন / মামলা / কোটা সংস্কার আন্দোলন / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net