Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা, ডলার-ইউরো উদ্ধার 

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
06 August, 2024, 02:45 pm
Last modified: 06 August, 2024, 03:41 pm

Related News

  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় গ্রেপ্তার আমু, আনিসুল ও তুরিনসহ ৭ জন
  • ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, আমুসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • বরিশালে বুলডোজারে ভাঙ্গা হলো আমু ও সেরনিয়াবাতের বাড়ি, ভোলায় তোফায়েলের বাড়িতে আগুন
  • সাবেক মন্ত্রী আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের 

আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা, ডলার-ইউরো উদ্ধার 

বরিশাল প্রতিনিধি
06 August, 2024, 02:45 pm
Last modified: 06 August, 2024, 03:41 pm
ছবি: সংগৃহীত

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজভর্তি এই টাকা দেখতে পান। 

পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজভর্তি এই টাকা উদ্ধার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমাবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। 

পরে ফায়ার সার্ভিসকর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন। কিন্তু রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের তিনতলায় আবার আগুন দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে পড়ে। 

ফায়ার সার্ভিসকর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া, ডলার, ইউরোসহ উদ্ধার বৈদেশিক মুদ্রা প্রায় এক কোটি টাকা মূল্যমানের হবে বলেও জানায় পুলিশ।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসককে জানাই। এরপর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে।

Related Topics

টপ নিউজ

আমির হোসেন আমু / শেখ হাসিনার পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় গ্রেপ্তার আমু, আনিসুল ও তুরিনসহ ৭ জন
  • ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, আমুসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • বরিশালে বুলডোজারে ভাঙ্গা হলো আমু ও সেরনিয়াবাতের বাড়ি, ভোলায় তোফায়েলের বাড়িতে আগুন
  • সাবেক মন্ত্রী আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net