Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সাবেক মন্ত্রী আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2024, 12:35 pm
Last modified: 04 December, 2024, 01:36 pm

Related News

  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা
  • 'বেয়াদব, আমার ডায়াবেটিস': কাঠগড়ায় চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের উদ্দেশে সাবেক মন্ত্রী কামরুল
  • গাজা গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ আদালতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • নারী নিপীড়নের অভিযোগে ২ তালেবান নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক মন্ত্রী আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের 

এছাড়া, আগামী ১৮ ডিসেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার কথাও বলেছেন আদালত
টিবিএস রিপোর্ট
04 December, 2024, 12:35 pm
Last modified: 04 December, 2024, 01:36 pm
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া, আগামী ১৮ ডিসেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার কথাও বলেছেন আদালত।

আজ বুধবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, "গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক এই দুই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তাদের আদালতে তোলা হয় ও নিউমার্কেট এলাকার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে ২ ডিসেম্বর তাদের ট্রাইব্যুনালে তোলার জন্য আমরা আবেদন করি। আদালত তা মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন।"

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা আমরা ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করেছি। আমাদের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আগামী ১৮ ডিসেম্বর তাদের অন্যান্য আসামিদের সঙ্গে ট্রাইব্যুনালে হাজির করানো হবে।"

পলাতক থাকা আসামিদের বিষয়ে এম এইচ তামিম বলেন, "ট্রাইব্যুনাল থেকে এরইমধ্যে ৭০ জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও সবাইকে গ্রেপ্তার করা হয়নি। অল্প কয়েকজন ব্যক্তিকেই গ্রেপ্তার করা গেছে। বাকিরা পলাতক থাকার মাধ্যমে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছেন। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, দ্রুত বাকি ব্যক্তিদের গ্রেপ্তার যেন নিশ্চিত করা হয়।"

এর আগে, আজ সকাল ১০টার দিকে গণহত্যার মামলায় সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়।

গত ১৮ নভেম্বর ঢাকার উত্তরার একটি বাসা থেকে কামরুলকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আমুকে গ্রেপ্তার করে। একই মামলায় তাকেও আসামি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) / আমির হোসেন আমু / অ্যাডভোকেট কামরুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • কী হবে যদি...আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়? যা বলছেন বিশেষজ্ঞরা
  • 'বেয়াদব, আমার ডায়াবেটিস': কাঠগড়ায় চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের উদ্দেশে সাবেক মন্ত্রী কামরুল
  • গাজা গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ আদালতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • নারী নিপীড়নের অভিযোগে ২ তালেবান নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net