Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2025, 12:20 pm
Last modified: 09 July, 2025, 12:27 pm

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • নিউগিনি প্রপার্টিজে হামলার মামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: অজ্ঞাতনামা মামলা, দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম
  • ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৮
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন, মামলা দায়ের

নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার

টিবিএস রিপোর্ট
09 July, 2025, 12:20 pm
Last modified: 09 July, 2025, 12:27 pm
ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একাধিক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুসহ ৯ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সকালেই বৃষ্টির মধ্যে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নির্ধারিত নিয়মে পুলিশ সদস্যরা তাদের আদালতে নিয়ে আসে। পরে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের বিরুদ্ধে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

গ্রেপ্তার দেখানো অন্যদের মধ্যে রয়েছেন—সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

মামলার বিবরণ অনুযায়ী, কাজী মনিরুল ইসলাম মনুকে ৮টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক ও শহীদুল হককে ২টি করে এবং সালমান এফ রহমান, দীপু মনি ও আমীর হোসেন আমুকে ১টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্বের গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমীর হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়। ১৯ আগস্ট গ্রেপ্তার হন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

পরে ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি শহীদুল হককে, ১ অক্টোবর গ্রেপ্তার হন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে এবং ১৫ আগস্ট গ্রেপ্তার করা হয় পলককে। সর্বশেষ ২১ এপ্রিল গ্রেপ্তার হন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

Related Topics

টপ নিউজ

আনিসুল হক / সালমান এফ রহমান / আমির হোসেন আমু / আইনমন্ত্রী আনিসুল হক / মামলা / গ্রেপ্তার / জুলাই অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • নিউগিনি প্রপার্টিজে হামলার মামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: অজ্ঞাতনামা মামলা, দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম
  • ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৮
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন, মামলা দায়ের

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net