Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বরিশালে বুলডোজারে ভাঙ্গা হলো আমু ও সেরনিয়াবাতের বাড়ি, ভোলায় তোফায়েলের বাড়িতে আগুন

বাংলাদেশ

বরিশাল করেসপন্ডেন্ট
06 February, 2025, 03:15 am
Last modified: 06 February, 2025, 10:34 am

Related News

  • ‘তোরাও পোড়াবি আয়, আমরাও পোড়াব’: ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ; বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

বরিশালে বুলডোজারে ভাঙ্গা হলো আমু ও সেরনিয়াবাতের বাড়ি, ভোলায় তোফায়েলের বাড়িতে আগুন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তোফায়েল আহমেদের ভোলার বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।
বরিশাল করেসপন্ডেন্ট
06 February, 2025, 03:15 am
Last modified: 06 February, 2025, 10:34 am
আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাস ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনের সামনে বুলডোজার নিয়ে আসেন বিক্ষুব্ধ জনতা। রাত সোয়া ১টার দিকে বুলডোজার চালিয়ে ভাঙা শুরু করেন।

প্রথমে ভবনের গেটে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে। যদিও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে তারা সেরনিয়াবাত ভবন কম্পাউন্ডে ঢুকে পরেন। এসময়ে সমবেত জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সেখানে উপস্থিত মাহফুজুর রহমান বলেন, 'বরিশালের কালীবাড়ির এই ভবনটি টর্চারসেল হিসেবে ব্যবহার করতো সাদিক আব্দুল্লাহ। ভবনটি ফ্যাসিবাদের আস্থানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আস্থানা রাখতে চাই না। বুলডোজার নিয়ে এসেছি, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।'

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাস ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: টিবিএস

এছাড়া, ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবনও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে ভবনটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। তবে তার আগে দেড়টার দিকে বুলডোজার ও মিছিল নিয়ে ভবনের সামনে অবস্থান নেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১২ টার দিকে কালীবাড়ি রোডে অবস্থিত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর নগরীর জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনে আসেন এবং ভাঙা শুরু করে।

সেখানে উপস্থিত শিক্ষার্থী আকিব বলেন, 'ফ্যাসিবাদের যতগুলো আস্তানা আছে আমরা তা গুড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এসব প্রাসাদ করেছে।'

এর আগে সাদিক আব্দুল্লাহর বাসভবন ভাঙার সময়ে সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও আমির হোসেন আমুর ভবনে তেমন কোন বাধার মুখে পড়তে হয়নি।

আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌর শহরে হলেও, তিনি বরিশালে এই ভবনে সেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এদিকে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দেয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের 'প্রিয় কুটির' নামের বাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে আগুন দেয়া হয়েছে। ছবি: টিবিএস

জানা গেছে, ভোলাতে এসে প্রিয় কুটির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ এবং এ বাড়িতে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

গতকাল মধ্যরাতে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তোফায়েল আহমেদের বাড়িটিতে প্রথমে ভাঙচুর চালান বিক্ষুব্ধ জনতা। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেন তারা।

Related Topics

টপ নিউজ

আমির হোসেন আমু / তোফায়েল আহমেদ / বুলডোজার / আগুন / ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • ‘তোরাও পোড়াবি আয়, আমরাও পোড়াব’: ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ; বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net