Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ছেলের জন্য পিঠা নিয়ে এসে তার লাশ নিয়ে বাড়ি ফিরলেন মা

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
29 July, 2024, 12:25 pm
Last modified: 01 August, 2024, 01:53 pm

Related News

  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১
  • চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা; উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ
  • পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?
  • মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; গুলিতে যুবক নিহত , আহত ১

ছেলের জন্য পিঠা নিয়ে এসে তার লাশ নিয়ে বাড়ি ফিরলেন মা

শেষ পর্যন্ত মায়ের বানানো পিঠা আর খাওয়া হয়নি সায়মুনের; এর আগেই বুকে-পিঠে গুলি খেয়ে না ফেরার দেশে চলে যেতে হয়েছে ১৬ বছরের এই কিশোরকে।
মিজানুর রহমান ইউসুফ
29 July, 2024, 12:25 pm
Last modified: 01 August, 2024, 01:53 pm
ছবি: সংগৃহীত

ছেলের পছন্দের পিঠাপুলি বানিয়ে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম এসেছিলেন সায়মুনের মা রহিমা বেগম। বহদ্দারহাট এলাকায় দোকানের কাজ সেরে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর ফকিরহাট এলাকায় খালার বাসায় যাওয়ার কথা ছিল সায়মুনের; সেখানেই অপেক্ষায় ছিলেন মা। তবে শেষ পর্যন্ত মায়ের বানানো পিঠা আর খাওয়া হয়নি সায়মুনের। 

এর আগেই বুকে-পিঠে গুলি খেয়ে না ফেরার দেশে চলে যেতে হয়েছে ১৬ বছরের সায়মুনকে। পিঠা নিয়ে ছেলেকে দেখতে এসে কফিনে বন্দি ছেলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরে গেছেন মা রহিমা বেগম। 

জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কায় দুপুর ২টার দিকে দোকান বন্ধ করে সায়মুনকে ছুটি দিয়ে দেন মালিক মিঠু চৌধুরী।

দোকান থেকে বের হয়ে বাসায় যওয়ার পথে বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের মধ্যে চলমান সংঘর্ষে মাঝে পড়ে যায় সায়মুন; গুলিবিদ্ধ হয়ে পানি উন্নয়ন বোর্ডের গলিতে পড়ে থাকে সে।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় পড়ে  থাকা সায়মুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও পিঠে দু'টি গুলির চিহ্ন দেখা যায়। সাথে কোনো আইডি কার্ড বা মোবাইল ফোন না থাকায় তার পরিচয় প্রথমে শনাক্ত করা যায়নি।

শুক্রবার দুপুরে দোকানে না আসায় সায়মুনের মোবাইলে ফোন দেন মিঠু চৌধুরী। ফোনে তাকে না পেয়ে তার খালু মোহাম্মদ সুমনকে ফোন দিয়ে জানতে পারেন তার বাসায়ও যাননি সায়মুন। এদিক-সেদিক খুঁজে তার খোঁজ না পেয়ে পরদিন শনিবার চমেক হাসপাতালের মর্গে গিয়ে সায়মুনের মরদেহ শনাক্ত করেন দোকানের মালিক মিঠু চৌধুরী।

মিঠু টিবিএসকে বলেন, "প্রথমে আহতদের মাঝে তাকে খুঁজে না পেয়ে আমি ফিরে আসছিলাম। পরে হাসপাতালের পুলিশ ফাঁড়ির মুন্সি শাকিল বড়ুয়া তার মোবাইল ফোনে আমাকে একটি মরদেহের ছবি দেখায়। ছবিটি ছিল সায়মুনের। পরে মরদেহ শনাক্ত করার পর তার মা, খালা ও খালুকে খবর দিলে তারা এসে মরদেহ বুঝে নিয়ে যায়।"

সায়মুনের খালু মোহাম্মদ সুমন টিবিএসকে জানান, "সায়মুনের বয়স যখন মাত্র দেড় বছর তখন ক্যানসারে মারা যায় বাবা আমিন রাসুল। মা রহিমা বেগম  বুদ্ধিপ্রতিবন্ধী বড় ছেলে ও সায়মুনকে নিয়ে চালিয়ে যান জীবন সংগ্রাম। মাত্র ১০ বছর বয়সে দৈনিক ৩০ টাকা বেতনে একটি চায়ের দোকানে কাজ নিয়ে জীবন সংগ্রামে মায়ের সাথে যোগ দেয় সায়মুন। বছর তিনেক আগে গ্রামের বাড়ি সন্দ্বীপের বক্তার হাট এলাকা থেকে চট্টগ্রামের বহদ্দারহাটে একটি মুদি দোকানে বিক্রয়কর্মী হিসেবে যোগ দেয়।"

তিনি বলেন, "করিতকর্মা ও চটপটে স্বভাবের কারণে সবাই তাকে পছন্দ করতো। মাস চারেক আগে পুরোনো চাকরি ছেড়ে বহদ্দারহাট মোড়ে হক মার্কেটে জয় এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানে যোগ দেয় মাসে ১৩,০০০ টাকা বেতনে। খতিবের হাট এলাকায় একটা মেসে থাকতো সায়মুন। মাসে এক দুইবার ছুটি পেলে আমাদের বাসায় আসতো। বৃহস্পতিবার রাতে তার আমাদের বাসায় আসার কথা ছিল।  সকালে সন্দ্বীপ থেকে পিঠাপুলি নিয়ে এসেছিলেন তার মা। তার খালা ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রেখেছিলেন।"

সুমন বলেন, "বৃহস্পতিবার রাতে না আসায় আমারা ধরে নিয়েছিলাম বহদ্দারহাট গণ্ডোগোলের কারণে সে আসতে পারেনি। তার মোবাইলও বন্ধ ছিল। শুক্রবারেও সে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে শনিবার বিকেলে চমেক হাসপাতালে তার মৃতদেহ পেয়ে দোকানের মালিক আমাদের খবর দেন।"

সায়মুনের মা বলেন, "আমার ছেলে পিঠা খুব পছন্দ করতো। তাই তার জন্য পিঠা বানিয়ে এনেছিলাম। সে পিঠা এখন কে খাবে?"

তিনি বলেন, "আমার ছেলে ছিল শান্তশিষ্ট। কারো সাথে কোনো ঝামেলায় যেতো না। মনোযোগ দিয়ে নিজের কাজ করতো। তার বড়ভাই কোনো কাজ করতে পারে না। মাত্র ১৩ বছর বয়সে সংসারের পুরো দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। আমাদের দেখার এখন আর কেউ রইলো না।"

তিনি বলেন, "আমি জানি না আমার ছেলেকে কে গুলি করেছে। আমি শুধু বিচার চাই। যারা আমার নির্দোষ ছেলেকে মেরে ফেলেছে, তাদের যেন বিচার হয়।"

তিনি আরও বলেন, "গতকাল (রোববার) প্রধানমন্ত্রী গণভবনে আমাদের ডেকে নিয়ে ৫০ হাজার টাকা নগদ ও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন। তিনি আমার ছেলেসহ যারা মারা গিয়েছে সব ঘটনার সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দিয়েছেন।"

উল্লেখ, বৃহস্পতিবার (১৮ জুলাই) চট্টগ্রামে শাহ আমানত সেতু, কালামিয়া বাজার, বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের  সময় সংঘর্ষে  দুইজন নিহত ও ৫২ জন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। আহতদের ৩৩ জন ছিল গুলিবিদ্ধ, এরমধ্যে আহত ছিলেন ৮ জন পুলিশ।
 

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / গুলিতে নিহত / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১
  • চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা; উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ
  • পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?
  • মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; গুলিতে যুবক নিহত , আহত ১

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net