Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; গুলিতে যুবক নিহত , আহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 11:35 am
Last modified: 10 November, 2025, 11:38 am

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • দক্ষিণ আফ্রিকায় বাড়ির সামনে গুলিতে নিহত সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন তেতে

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; গুলিতে যুবক নিহত , আহত ১

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 11:35 am
Last modified: 10 November, 2025, 11:38 am
প্রতীকী ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, 'ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

গুলিবিদ্ধ ইমরান নিহত আরিফের চাচাতো ভাই। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, 'দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। এদের মধ্যে আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দি গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
Related Topics

টপ নিউজ

মুন্সিগঞ্জ / বিএনপি / সংঘর্ষ / গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • দক্ষিণ আফ্রিকায় বাড়ির সামনে গুলিতে নিহত সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন তেতে

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net