Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা; উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 12:50 pm
Last modified: 14 November, 2025, 12:50 pm

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা; উদ্দেশ্য জানতে তদন্ত করছে পুলিশ

সরফভাটা ইউনিয়নের ওয়ার্ড ৬-এর বুলইন্যা বাপেরবাড়ি এলাকায় রাত ১০টার দিকে একটি নীরব সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 12:50 pm
Last modified: 14 November, 2025, 12:50 pm
নিহত শ্রমিক দলের নেতা আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরফভাটা এলাকায় গত রাতে (১৩ নভেম্বর) বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের স্থানীয় এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহত ব্যক্তিকে আব্দুল মান্নান (৪০) হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ইউনিয়নের ওয়ার্ড ৬-এর বুলইন্যা বাপেরবাড়ি এলাকায় রাত ১০টার দিকে একটি নীরব সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, "তথ্য পাওয়ার পর রাত ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মান্নানের লাশ সড়কে দেখতে পায়। মোটরসাইকেলের পাশেই তার লাশ পড়ে ছিল, তবে মোবাইল ফোনটি সঙ্গে ছিল না।"

ওসি আরও বলেন, "তার দেহে চারটি গুলির আঘাত ছিল—বাম চোখের কাছে একটি, বাম বাহুতে একটি এবং পেটের ডান পাশে দুটি।"

হামলাকারী কারা ও তাদের হত্যার উদ্দেশ্য এখনও অজানা।

পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওসি আরও বলেন, পুলিশের তদন্ত চলমান এবং হত্যাকাণ্ডের কারণ ও দোষীদের সনাক্ত করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়ায় ২১ সেপ্টেম্বর তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে রহমতুল্লাহর হত্যাকাণ্ডের পর মান্নানকে হত্যার ঘটনা ঘটলো।

মান্নান মূলত সড়াফভাটা ইউনিয়নের ওয়ার্ড ২-এর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ চন্দ্রঘোনায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিবেশীরা জানান, তিনি সম্প্রতি গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশ থেকে ফিরে এসেছিলেন এবং কয়েকটি ছোট ব্যবসায় জড়িত ছিলেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / রাঙ্গুনিয়া / হত্যাকাণ্ড / গুলিতে নিহত / শ্রমিক দল নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net