Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ঢাকার সড়কে তীব্র যানজট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2024, 01:00 pm
Last modified: 31 July, 2024, 05:19 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ৩০ কি‌লো‌মিটারজুড়ে থেমে থেমে যানজট
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের ছুটিতে ফাঁকা চট্টগ্রাম, নেই চিরচেনা যানজট; নিরাপত্তায় সিএমপির ১৯ নির্দেশনা

ঢাকার সড়কে তীব্র যানজট

টিবিএস রিপোর্ট
24 July, 2024, 01:00 pm
Last modified: 31 July, 2024, 05:19 pm
আজ সকালে মোহাম্মদপুর কলেজ গেট এলাকা। ছবি: টিবিএস

পাঁচ দিন পর অবশেষে আজ বুধবার (২৪ জুলাই) সীমিত পরিসরে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। সকালে অফিসে যাওয়ার জন্য বাস, সিএনজি ধরার চেষ্টা করতে দেখা গেছে মানুষকে। 

আজ সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে প্রচণ্ড যানজট। 

আজ সকালে সাভার থেকে ইস্কাটনের আসা সংবাদকর্মী আলীম আজিজ জানান, গাবতলী ও মিরপুর-১ থেকে যেসব বাস আসছে, সেগুলো শ্যামলী শিশুমেলা ক্রসিংয়ে আসার পর আগারগাঁওয়ের দিকে ডাইভার্ট করা হচ্ছে। অন্যদিকে মেট্রোরেল বন্ধ থাকায় মিরপুরের যাত্রীরাও একই রুট ব্যবহার করছেন। ফলে শিশুমেলা থেকে খামারবাড়ি পর্যন্ত সড়ক যানজটে প্রায় অচল। 

তিনি বলেন, 'শিশুমেলা থেকে খামারবাড়ি আসতেই আমার আড়াই ঘণ্টা লেগেছে।'

অন্যদিকে সকাল ১০টার পর গুলশান ২ থেকে পান্থপথের উদ্দেশে যাত্রা করা আসিফ বলেন, একসঙ্গে অনেক মানুষ বের হওয়ায় অফিসে যাওয়ার জন্য বাস, সিএনজি বা বাইক খুঁজে পাওয়া কঠিন ছিল।

গুলশান ১ নম্বর লিংক রোড এলাকায় ওয়াটার ট্যাক্সি টার্মিনাল থেকে দীর্ঘ লাইন দেখতে পান তিনি।

বনানীর বাসিন্দা তাসফিয়া জানান, অফিসে যাওয়ার অন্য সকাল ১০টায় বেরিয়ে তিনি দেখেন, রাস্তায় প্রচণ্ড ভিড়। প্রধান সড়কগুলোতেও ছিল যানজট।

তবে আজ সকাল ৮টার দিকে সড়কে অন্যান্য দিনের তুলনায় যানজট কম ছিল বলে জানান মোহাম্মদপুর থেকে বাংলামোটরে আসা এক ব্যক্তি। এ সময় রাস্তায় যানবাহন কম ছিল বলে জানান তিনি।

নীলিমা ফারিস বলেন, 'আমি সিএনজি নিই। আসার সময় বিজিবি সদস্যদের আসাদ গেট এলাকা এবং পান্থপথ মোড়ের মতো প্রধান পয়েন্টগুলোতে টহল দিতে দেখেছি। প্রায় ২০ মিনিটের মধ্যে আমার গন্তব্যে পৌঁছেছি আমি, যেখানে অন্য সময় বুধবার সকালে অন্তত এক ঘণ্টা লাগে।'

একই এলাকা থেকে সকাল ১০টার দিকে ইস্কাটনের দিকে যাত্রা করা আরেক স্থানীয় বাসিন্দা জানান, কিছু প্রবেশপথে ব্যারিকেড ছিল।

ফাগুন বলেন, 'এ কারণে আমাকে প্রধান সড়কের বদলে গলিপথে হয়ে যাতায়াত করতে হবে।'

আজ সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসগুলো খোলা থাকবে এবং পুঁজিবাজার দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা চালু থাকবে।

Related Topics

টপ নিউজ

যানজট / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ৩০ কি‌লো‌মিটারজুড়ে থেমে থেমে যানজট
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের ছুটিতে ফাঁকা চট্টগ্রাম, নেই চিরচেনা যানজট; নিরাপত্তায় সিএমপির ১৯ নির্দেশনা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net